বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটিতে ছাত্রদল কর্মীর নাম, সঙ্গে সঙ্গে পদত্যাগ

বগুড়া প্রতিনিধি
০৬ মার্চ ২০২৬, ১৬:৪৫আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১৬:৪৫

বগুড়ায় আরিফুর রহমান আকিবকে আহ্বায়ক ও আলী বিন আজমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছেন।

তবে ছাত্রদলের সমর্থক ও কর্মী তাজনুর ইসলামকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করায় তিনি প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন।

কমিটির অন্যরা হলেন- তিন জন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদুজ্জামান, জাকির হোসেন ও নূর আব্দুল্লাহ আল সা'দ। চার জন সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলিফ, তাজনুর ইসলাম, কে এম নূরুলাহ মন্ডল ও নূর মোহাম্মদ মারুফ।

এ ছাড়া ২২ জন যুগ্ম আহ্বায়ক হলেন- আবির ইসলাম, শিহাবুর রহমান, তাহামীদ হোসেন, আইয়ুব আলী, রাফিত হাসান নিয়ন, বিজয় ঘোষ, রাকিবুল হাসান, আহসানুস সাদাত তকি, মেসকোয়াত তন্ময়, এ জেড এম মেহেদি হাসান, আরিয়ান রিমন, কায়েস ইসলাম বাধন, মোকারম হোসেন খোকন, নাজিমুজ্জামান নাজিম, আছিয়া আক্তার, বাঁধন, রায়হান, আল-আমিন, আনসারী আহমেদ, আরেফিন জিহাদ, ফয়সাল আকরাম, ফয়সাল হাবিব।

তবে ছাত্রদলের একনিষ্ঠ সমর্থক ও কর্মী তাজনুর ইসলামকে অনুমতি ছাড়াই এ কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রাখায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। 

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, তাকে কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে পদায়ন করা হয়েছে। তিনি এই পদ থেকে সজ্ঞানে পদত্যাগ ঘোষণা করছেন। পরে তার নাম বা পদ দিয়ে কুচক্রি মহল যদি কোনও অনৈতিক কার্যকলাপ করে তার দায়ভার তিনি গ্রহণ করবেন না।

তাজনুর ইসলাম আরও লেখেন, তিনি ছাত্রদলের সমর্থক ও কর্মী। কাজেই তাকে অন্য কোনও সংগঠনে জড়ালে আইনি ব্যবস্থা নেবেন।

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় ও বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটির কারও বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি