নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ১৭:১০আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৭:১০

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শালবাগান সিটি গ্যারেজের পেছনে ইসমাইল হোসেনের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাব্বিরের বাসা মহানগরীর মালদা কলোনি এলাকায়। তার বাবার নাম আব্দুল্লাহ ও মাতার নাম পারুল বেগম। তারা দুই ভাই এক বোন। সাব্বির বিবাহিত তার দুটি সন্তান রয়েছে। ছেলের বয়স ৫ ও মেয়ের বয়স ৩ বছর। 

নিহত সাব্বিরের বড় ভাই শাকিল আহমেদ জানান, তারা দুই ভাই একসঙ্গে কাজ করছিলেন নির্মাণাধীন ভবনের চারতলায়। তার ছোট ভাই সাব্বির পাটা তুলতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পেছনের দোতলা ভবনের ছাদে পড়ে যায়। সেখানে মৃত্যু হয়। 

সাব্বিরের বাবা আব্দুল্লাহ জানান, তিনি সকালবেলায় এসে ঘুরে গিয়েছিলেন। একটু পরে খবর পান তার ছোট ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে।

ভবন মালিক ইসমাইল হোসেন জানান,  তিনি বাজারে গিয়েছিলেন। সেখানে শুনতে পান তার ভবনে কাজ করা অবস্থায় এক শ্রমিক ছাদ থেকে পড়ে মারা গেছেন।

চন্দ্রিমা থানার এসআই জিয়াউর জানান, সরেজমিনে তদন্ত ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

/এএম/ 
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি