কৃষিমন্ত্রীকে ফোন করা সেই কৃষক দুই দিনেও তেল পাননি

পাবনা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ১৮:৩৪ আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৯:৩৩

তেলের সংকটে আধুনিক কৃষিযন্ত্র চালাতে না পেরে সরাসরি কৃষিমন্ত্রীর মোবাইল নম্বরে কল করেছেন পাবনার এক কৃষক। এ সময় কৃষি কর্মকর্তাও মন্ত্রীর সঙ্গে কথা বলেন। কৃষিমন্ত্রী তাৎক্ষণিক সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন।

রবিবার (২৯ মার্চ) বিকালে পাবনার ঈশ্বরদীতে এ ঘটনা ঘটে। সেখানে প্রায় ৪০ কৃষক তেল সমস্যার সমাধান জানতে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান। সেখান থেকে কোনোই সমাধান না পেয়ে কার্যালয় থেকেই কৃষিমন্ত্রী আমিন উর রশিদকে কল দেন ওই কৃষক।

মন্ত্রীকে কল দেওয়া ওই কৃষকের নাম সিদ্দিকুর রহমান ময়েজ উদ্দিন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই কৃষক ‘কুল ময়েজ’ নামেও পরিচিত।

তবে মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন কৃষক ময়েজ উদ্দিন।

কৃষক ময়েজ উদ্দিন জানান, প্রতিটি ফসল আবাদেই বর্তমানে আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করছেন কৃষকরা। সেঁচের জন্য শ্যালো মেশিন, মাড়াই কাজে হারভেস্টার, জমি চাষ দিতে পাওয়ার ট্রিলার এমনকি ওষুধ ছিটাতেও যন্ত্রচালিত স্প্রে ব্যবহার করা হচ্ছে। প্রতিটি যন্ত্র চালাতেই ডিজেল প্রয়োজন হয়। কিন্তু যন্ত্রগুলো বহন করে তেল পাম্পে নিয়ে যাওয়া সম্ভব হয় না। ফলে তারা দীর্ঘদিন ধরে ক্যানে (ঢোপ) তেল নিয়ে আসতেন। বর্তমানে ক্যানে তেল দেওয়ার নিষেধাজ্ঞা জারির কারণে পাম্প কর্তৃপক্ষ তাদের তেল দিচ্ছেন না।‎

এ কৃষক বলেন, ট্রাকে করে শত শত লিটার তেল দেওয়া হলেও আমাদের ডোপে তেল দেওয়া হচ্ছে না। বর্তমানে খেসারি, গমসহ অনেক জিনিস মাড়াই করা হচ্ছে। প্রচুর পরিমাণ তেলের প্রয়োজন হচ্ছে। এতে উপজেলার শত শত কৃষক বিপাকে পড়েছেন। ট্রাকে একটু কম দিয়ে আমাদের কৃষকদের ডোপে তেল দিলে সমস্যা কোথায়?

‎ময়েজ উদ্দিনের দাবি, তেল সমস্যা সমাধানে কয়েক দিন হলো উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের চিরকুট (স্লিপ) দিচ্ছিলেন। কিন্তু তাতেও পাম্প কর্তৃপক্ষ তেল দিচ্ছে না। ফলে রবিবার বিকালে তারা ৪০ কৃষক উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিনের কার্যালয়ে যান। সেখানে সমস্যার সমাধান না পেয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদকে কল দেন। মন্ত্রীর সঙ্গে কৃষি কর্মকর্তাকে কথা বলিয়েছেন। মন্ত্রী তৎক্ষণাৎ সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। কিন্তু দুই দিন পর মঙ্গলবার বিকাল পর্যন্ত তাদের অনেকেই পাম্পে গিয়ে তেল না পেয়ে ফিরে এসেছেন।

তিনি বলেন, জীবনেও কোনও মন্ত্রী আমাদের সঙ্গে এতক্ষণ ধরে এত সুন্দর করে কথা বলেননি। কিন্তু আমাদের সঙ্গে তিনি অনেকক্ষণ ধরে কথা বলেছেন। অনেক পরামর্শ দিয়েছেন। আবার তাৎক্ষণিক বিষয়টির ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন।

‎ময়েজ উদ্দিন বলেন, পুরো দেশ কৃষির ওপর নির্ভরশীল। আমাদের ঈশ্বরদীও কৃষি প্রধান এলাকা। কিন্তু আমাদের কৃষকদের কোনও তালিকা নেই, পরিচয়পত্র নেই। ঈশ্বরদীর কৃষি কর্মকর্তা বড় বড় কৃষকদের নামও জানেন না। ফলে আমলাদের পদে পদে বিতাড়িত হতে হয়। তেলের ক্ষেত্রেও তাই হচ্ছে। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই। তা না হলে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে, কৃষক ও দেশ ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়েজ উদ্দিন কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলে মোবাইল ধরিয়ে দিয়েছিলেন। ওপার থেকে সমস্যা সমাধান করতে বলেছেন। আমরা সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছি। তেলের জন্য পাম্পগুলোতে নতুন করে প্যাড ছাপাতে দেওয়া হয়েছে। এ ছাড়া পাম্পগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সমাধান হয়ে যাবে।

‎ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ডোপে তেল নিতে গেলে অতি উৎসাহী বাইক চালকরা মারমুখী আচরণ করেন। এ জন্য মূলত সমস্যা তৈরি হয়েছে। ইতোমধ্যে সমস্যা সমাধানে কৃষি বিভাগকে উদ্যোগ নিতে বলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি। সমস্যার সমাধান হওয়ার কথা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
তেলের দাম ফের ছাড়ালো ১০৫ ডলার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি