সাঁথিয়ায় হাত-পা বেঁধে কৃষককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ১৬:১৭ আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৬:১৭

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে আফছার সরদার (৪৫) নামে এক কৃষককে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আফছার সরদার কাজী সরদারের ছেলে।

এলাকাবাসী জানান, রাতে আফছারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার হাত-পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘুঘুদহ গ্রামে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। প্রায় প্রতি বছরই এ বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটছে। সর্বশেষ এই হত্যাকাণ্ডের পর এলাকায় নতুন করে উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী আশঙ্কা করছেন, এই হত্যাকাণ্ডের কারণে পরিস্থিতি আরও অবনতি হয়ে লুটপাটের ঘটনাও ঘটতে পারে।

নিহতের মা আবেদা খাতুন বলেন, আমার ছেলে সহজ-সরল মানুষ ছিল। সে শুধু কৃষিকাজ করতো, কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম জানান, আফছার সরদার একজন নিরীহ ও ভালো মানুষ ছিলেন। তার সঙ্গে কারও কোনও বিরোধ ছিল বলে জানা নেই। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ জানান, শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি