বগুড়ায় প্রথম দফায় কৃষি কার্ড পাচ্ছেন ৩ হাজারের বেশি কৃষক

বগুড়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৬, ১২:৪০ আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪০

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় তিন হাজারের বেশি কৃষক কৃষি (কৃষক) কার্ড পাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতোমধ্যে কৃষকদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে তা যাচাই-বাছাইয়ের কাজ প্রায় শেষ করেছে।

আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠিত কমিটির সদস্য আবদুল হান্নান।

কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রিপাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের আটটি বিভাগের ১০টি উপজেলার ১১টি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। এর মধ্যে রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের উথলি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।

উথলি ব্লকে প্রায় এক হাজার হেক্টর জমি এবং দুই হাজার ৬৯০টি পরিবার রয়েছে। ইতোমধ্যে তিন হাজার ৫১৬ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তিন হাজার ২৪৭ জনের ব্যাংক হিসাব খোলা হয়েছে। বর্তমানে এসব তথ্যের ক্রসচেকিং চলছে। যাচাই শেষে এদের মধ্য থেকেই কৃষি কার্ড প্রদান করা হবে।

এর আগে গত ১৬ মার্চ শিবগঞ্জের বুড়িগঞ্জ বাজার এলাকায় বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, পহেলা বৈশাখ থেকেই কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে শিবগঞ্জ উপজেলার তিন হাজারের বেশি কৃষক এ কার্ড পাবেন।

এ কার্যক্রমের অংশ হিসেবে গত ৮ মার্চ থেকে শিবগঞ্জ উপজেলায় কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়, যা বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

এ কার্ডের মাধ্যমে কৃষকরা পাবেন—ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ, ন্যায্যমূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কিস্তিভিত্তিক ঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ, কৃষি প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মে আবহাওয়া ও বাজার তথ্য এবং ফসলের রোগবালাই বিষয়ে পরামর্শ।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ও দেশব্যাপী কৃষক কার্ড বিতরণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদফতরের গঠিত কমিটির সদস্য আবদুল হান্নান জানান, বর্তমানে প্রিপাইলটিং কার্যক্রম চলছে। ১৪ এপ্রিলের পর দেশের ১৫টি উপজেলায় পাইলটিং কার্যক্রম শুরু হবে। পরে তা ১০০টি উপজেলায় সম্প্রসারণ করা হবে এবং পরবর্তী অর্থবছরে সারাদেশে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, ১৪ এপ্রিল সকাল ১১টায় শিবগঞ্জের উথলি হাইস্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সভাপতিত্বে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন, খাদ্যমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

 

/এমএএল/
সম্পর্কিত
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
কতজন পাচ্ছেন কৃষক কার্ড
সব ধরনের সরকারি সুবিধা এক কার্ডে আনার ঘোষণা প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি