ফটোকপির টাকা নিয়ে দোকানির ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে 

রাবি প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১ আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফটোকপির দাম নিয়ে দরকষাকষিকে কেন্দ্র করে দোকানি ও কর্মচারীর ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদল নেতার বিরুদ্ধে। রবিবার (৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ‘হিমেল কম্পিউটার স্টেশনারি’ দোকানে এই হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুল্লাহ আল কাফি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাফি তার এক আত্মীয়ের সার্টিফিকেট উত্তোলনের জন্য কিছু কাগজ ফটোকপি করতে ওই দোকানে যান। ফটোকপি বাবদ দোকানি ২৮০ টাকা খরচ জানালে তিনি আপত্তি জানিয়ে ২০০ টাকা দিতে চান। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে দোকানি তার প্রিন্ট করা কাগজ ছুড়ে ফেলে দেন এবং কম্পিউটার স্ক্রিন বন্ধ করে দেন। একপর্যায়ে কাফি ও তার সাথীরা দোকানির ওপর হামলা চালায় ও দোকানের শাটার বন্ধ করে দেয়। 

অভিযোগের বিষয়ে কাফি বলেন, ফটোকপির দাম নিয়ে দোকানি অন্যায্য দাবি করায় আমি সঠিক দামে তা করার জন্য দরকষাকষি করি। একপর্যায়ে দোকানি আমার কাগজ ছুড়ে ফেলে দেন এবং তার কর্মচারী আমাদের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এরপর তারা আমাদের ওপর আক্রমণ করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও যদি বাইরের কেউ আমাদের সঙ্গে এমন আচরণ করে তবে তা খুবই দুঃখজনক।

তবে কাগজ ছুড়ে ফেলে দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন ভুক্তভোগী দোকানদার। তিনি বলেন, ফটোকপি বাবদ বিল হয়েছিল ২৮০ টাকা, কিন্তু তিনি ২০০ টাকা দিতে চেয়েছিলেন। আমি সবশেষ ২৫০ টাকা দিতে বললেও তিনি রাজি হননি। দোকান বন্ধ করার সময় হয়ে যাওয়ায় আমি তাকে জানাই যে আমি চলে যাবো, আপনি চাইলে এখানে আরও পাঁচটি দোকান আছে সেখানে জিজ্ঞেস করে দেখতে পারেন। এরপর আমি কম্পিউটার বন্ধ করায় কাফি উত্তেজিত হয়ে বলেন— কম্পিউটার বন্ধ কেন করলেন? আপনার দোকানই বন্ধ করে দেবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। উভয় পক্ষই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে। তবে এ ধরনের ঘটনা পরে ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
দীর্ঘদিন নজরদারিতে থাকা ‘চিকিৎসককে’ চেম্বার থেকে আটক
সড়কে প্রাণ গেলো ছাত্রদল নেতার, স্ত্রীসহ ৪ জন হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
মহাসড়কের পাশে পড়ে আছে সরকারি ওষুধ, নেই মেয়াদ
মহাসড়কের পাশে পড়ে আছে সরকারি ওষুধ, নেই মেয়াদ
বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ
আওয়ামী লীগ নেতা বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ নেতা বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক