এক পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৬, ২৩:৩২আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ২৩:৩২

রাজশাহীতে তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ায় একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পবা উপজেলায় দারুশা কর্ণহারে অবস্থিত এই পাম্পের নাম মতিউর ফিলিং স্টেশন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে পাম্পে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান। মনিটরিং করার পর পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান বলেন, ‌‘পাম্প কর্তৃপক্ষ কোনও প্রকার প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করেছিল। তেল নেওয়ার পর ভোক্তাদের যে একটি স্লিপ দেওয়ার কথা, সেটি তারা দিচ্ছিল না এবং এমন কোনও স্লিপ তারা দেখাতেও পারেননি। এ ছাড়া তাদের কাছে প্রয়োজনীয় তথ্যের কোনও আপডেট নেই। পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত দেখাচ্ছে, বাস্তবে সেটি চেক বা যাচাই করার মতো ব্যবস্থা নেই। সার্বিক দিক বিবেচনা করে এবং এসব অপরাধ আমলে নিয়ে পেট্রোল পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।’

এ সময় প্রশাসনের মিনিটরিং অফিসার এবং র‌্যাব-৫ ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের