বগুড়ায় পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা

বগুড়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ২৩:১৬আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ২৩:১৬

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে বগুড়ায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলা। চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ মেলাকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শেষ হয়েছে। বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হবে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বর ও পৌর পার্কে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৬ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

আয়োজকরা জানান, বাঙালির ঐতিহ্যবাহী এ উৎসবকে কেন্দ্র করে মেলায় থাকছে লোকজ সংস্কৃতির বিশাল আয়োজন। বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হবে। তবে নিষেধাজ্ঞা থাকায় শোভাযাত্রায় মুখোশ ব্যবহার হবে না। শোভাযাত্রায় থাকবে সাজসজ্জিত পালকি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়িসহ গ্রামবাংলার ঐতিহ্যের নানা প্রতীক। মেলায় থাকবে পালাগান, লোকায়ত সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, যাত্রাপালা, বাউলগান, গ্রামীণ খেলা, শিশুদের সৃজনশীল প্রতিযোগিতা, চারু, কারু, কুটির শিল্পের প্রদর্শন ও বিপণন। প্রতিদিন পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মেলায় প্রায় ৬০টি স্টলে স্থানীয় কারুশিল্পীদের তৈরি পণ্য, কৃষিপণ্য, বাঁশ, বেত ও পাটের সামগ্রী, মাটির তৈজস, শোলা, শিশুদের খেলনা ও ঐতিহ্যবাহী খাবারের দোকান থাকবে। শিশুদের বিনোদনের জন্য থাকবে নাগরদোলা ও সাম্পান নৌকার ব্যবস্থা।

বগুড়া সাংস্কৃতিক ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ খন্দকার বলেন, ‌‘নববর্ষ উপলক্ষে পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু পরিবেশে মেলা সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
রাজধানীতে বাহারি পাহাড়ি ফলের মেলা
বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’
দেশি ফলের রঙে-গন্ধে মাতোয়ারা খামারবাড়ি
সর্বশেষ খবর
বেইলি গিফোর্ড ননফিকশন পুরস্কারের দীর্ঘ তালিকা ঘোষণা, জায়গা পেলেন ১৩ লেখক
বেইলি গিফোর্ড ননফিকশন পুরস্কারের দীর্ঘ তালিকা ঘোষণা, জায়গা পেলেন ১৩ লেখক
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে, অপরাধ নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে, অপরাধ নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বয়স বাড়া, চেহারা ও প্রসাধনী চিকিৎসা নিয়ে হেমা মালিনীর ভাবনা
বয়স বাড়া, চেহারা ও প্রসাধনী চিকিৎসা নিয়ে হেমা মালিনীর ভাবনা
অসুরের মৌসুম
অসুরের মৌসুম
সর্বাধিক পঠিত
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম