দুধ দিয়ে গোসল করে অনলাইনে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলেন যুবক

জয়পুরহাট প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে এক যুবক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরের পর এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জাহিদুল ইসলাম (৩৫) নামের ওই যুবকের বাড়ি উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামে।

ভিডিওতে দেখা যায়, মহীপুর সরকারি কলেজের মূল ফটকের সামনে দাঁড়িয়ে জাহিদুল ইসলাম নিজের গায়ে দুধ ঢালছেন। এ সময় তিনি বলেন, জুয়া খেলতে গিয়ে তার সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হয়ে গেছে। তাই তিনি দুধ দিয়ে গোসল করে আজ থেকে জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জাহিদুল অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এতে ধীরে ধীরে তার সঞ্চয় ও সম্পদ নষ্ট হয়ে যায় এবং একপর্যায়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। পরে নিজের ভুল বুঝতে পেরে আজ দুপুরে প্রকাশ্যে প্রায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন।

স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, জুয়ার কারণে ছেলেটি সব হারিয়েছে; এখন যদি সত্যিই ফিরে আসে, সেটাই ভালো।

রহিমা বেগম নামের এক নারী বলেন, প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ নয়, তিনি যেন ভালো পথে থাকেন।

বালিঘাটা ইউনিয়ন পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলায় জুয়া উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে অনলাইন জুয়ার কারণে যুবসমাজ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান বলেন, জুয়া সম্পূর্ণ অবৈধ এবং এ বিষয়ে নিয়মিত অভিযান চলছে। কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
সর্বশেষ খবর
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি