৬ দিন ধরে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী দীপন

জয়পুরহাট প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ২১:১৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ২১:৩০

জয়পুরহাটের সদর উপজেলার বুজরুগ ভারুনিয়া (তেতুলতলী) গ্রামের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী দীপন আইন্দীকে(২০) ছয়দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

নিখোঁজ ওই গ্রামের খৃষ্টান পরিবারের দিলিপ আইন্দীর বড় ছেলে দীপন গত ২ এপ্রিল বিকেলে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। দীপনের বাবা এ ঘটনায় ৩ এপ্রিল জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, বাবা দিলীপ ও মা তপতির জ্যেষ্ঠ সন্তান দীপন ২০১৪ সালে জিপিএ ৫ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে পাস করে জয়পুরহাট সরকারি কলেজে ভর্তি হয়। পড়াশোনায় সে অত্যন্ত মেধাবী ছিল বলে জানা যায়।
গ্রাম্য চিকিৎসক মনোয়ার হোসেন জানান, গ্রামের প্রায় সব মানুষ দীপনকে ভালো ছেলে হিসেবে জানে। এ গ্রামে দীপনদের পরিবার ভদ্র পরিবার হিসেবে পরিচিত। গত ছয় দিনেও ছেলেটির খোঁজ না পাওয়ায় পরিবারের সবাই ভেঙে পড়েছেন।

দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, দীপন নিখোঁজের খবর পেয়ে তাদের বাড়িতে তিনি গিয়েছিলেন। দীপনের বাবাকে সঙ্গে নিয়ে থানায় একটি সাধারণ ডায়রি করার পর বিষয়টি স্থানীয় র‌্যাব ক্যাম্পেও জানানো হয়েছে। এখনও তার সন্ধান পাওয়া যায়নি।

ওসি জানান, থানায় জিডি করার পর এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তবে এখনও কোন সন্ধান পাওয়া যায়নি।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ