সমঝোতায় মালিক সমিতি, রাজশাহী থেকে বাস চলাচল শুরু 

রাজশাহী প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৬, ১৭:৩১আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৭:৩১

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বন্ধ থাকার পর বুধবার (২২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে এবং মালিক সমিতির নেতাদের সমঝোতার ভিত্তিতে বাস চলাচলের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসন ও শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন নাটোর ও রাজশাহী বাস মালিক সমিতির নেতারা। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সবার ঐক্যমতের ভিত্তিতে উদ্ভূত পরিস্থিতি নিরসন করে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল সাংবাদিকদের বলেন, মূলত রাজশাহী এবং নাটোর জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। এর ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। উদ্ভূত পরিস্থিতি নিরসনে আমরা দ্রুত প্রশাসনের সঙ্গে বৈঠকে বসি। বৈঠকে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান করেছি এবং বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছি।

সমঝোতা বৈঠকে নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতি এবং রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে পরিবহন মালিক ও শ্রমিকরা বলেছিলেন, নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ‘আদনান পরিবহন’ নামের একটি বাস নির্ধারিত নিয়ম বা চেইন না মেনে চলাচল করছে। যখন-তখন বাসটি রংপুর-রাজশাহী রুটে চলাচল করায় দুই জেলার মালিক সমিতির নেতাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। এতে রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রাজশাহীর পরিবহন শ্রমিকদের অভিযোগ, নাটোরের ওপর দিয়ে রাজশাহীর বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। তাদের মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়ম না মেনে গাড়ি চালাচ্ছেন। রাজশাহীর মালিকরা গাড়ি চালাতে পারছেন না। নাটোরের বাস মালিকরাও পাল্টা অভিযোগ করেন, তাদের বাস রাজশাহীতে গেলে আটকে দেওয়া হচ্ছে। তাদের কয়েকটি বাস আটকে রাখা হয়েছে। অবশেষে দুই পক্ষের সমঝোতা হয়।

/এএম/ 
সম্পর্কিত
পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ১৪ পরীক্ষার্থী, গ্রেফতার ১
জবির ১৭ যানবাহনে চালু হচ্ছে আধুনিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম
রাজশাহী অঞ্চলে ছড়াচ্ছে এইচআইভি, আতঙ্কের নাম গোপন নেটওয়ার্ক
সর্বশেষ খবর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
জার্সিতে ‘ব্রাউট’ লিখে মায়ের প্রতি শ্রদ্ধা জানান হালান্ড
জার্সিতে ‘ব্রাউট’ লিখে মায়ের প্রতি শ্রদ্ধা জানান হালান্ড
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল