টেন্ডার বক্স ছিনতাইয়ের ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার

রাজশাহী প্রতিনিধি
০৬ মে ২০২৬, ১১:৪৩ আপডেট : ০৬ মে ২০২৬, ১১:৪৩

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাতে রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন- রাজশাহী নগরের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু ও ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম।

মঙ্গলবার এই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে তাদের সম্পৃক্ততা স্পষ্টভাবে দেখা গেছে। তাই কারণ দর্শানোর নোটিশের অপেক্ষা না করে তাদের বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী মহানগর যুবদলের সদস্য (দফতরে সংযুক্ত) মাসুদুল হক মৃধা মোমিন স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে বলা হয়েছে, আরডিএ কার্যালয়ে টেন্ডার প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংগঠনের নীতি–আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনও কর্মকাণ্ডের দায় দল নেবে না।

এর আগে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আরডিএ ভবনে পুলিশের উপস্থিতিতে দরপত্র বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। কয়েক মিনিট পর ভবনের চারতলা থেকে বাক্সটি উদ্ধার করা হয়। এ সময় ভবনের সামনে কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। দুপুর পর্যন্ত এলাকায় উত্তেজনা ছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ২০ থেকে ২৫ জনের একটি দল হঠাৎ ভবনে ঢুকে বাক্সটি নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে শাহ মখদুম থানার কয়েকটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীদের দেখা যায়।

ঘটনার পর আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান বলেন, দরপত্র বাক্সটি পুলিশের পাহারায় ছিল। কিছু উচ্ছৃঙ্খল যুবক এসে জোর করে বাক্সটি নিয়ে যান। পরে দুই মিনিটের মধ্যে ভবনের চারতলায় রেখে চলে যান।

আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান বলেন, চেয়ারম্যান রাজশাহীতে এলে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। টেন্ডার মূল্যায়ন কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আরডিএ সূত্র জানায়, গত ২০ এপ্রিল কয়েকটি পরিত্যক্ত ও ব্যবহার অনুপযোগী মালামাল নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। নিলামে প্রায় ৪০০টি শিডিউল বিক্রি হয়েছিল। কর্মকর্তাদের ধারণা, নিলামে থাকা মালামালের মোট মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

নগরের শাহমখদুম থানার ওসি কবির হোসেন বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
পাহাড়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ শিক্ষার্থী
নির্বাচনে পরাজিত প্রার্থীকে কল দিয়ে চাঁদা দাবি, বললো ‘না দিলে মেরে ফেলবো’
গোপনে নিজের গার্মেন্টে আসেন শামীম ওসমানের ভাই, খুঁজছে ডিবি পুলিশ
সর্বশেষ খবর
ফারহানের সেঞ্চুরিতে এবিজি কাপের শিরোপা জিতলো ইউল্যাব
ফারহানের সেঞ্চুরিতে এবিজি কাপের শিরোপা জিতলো ইউল্যাব
রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার
রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার
সাত দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু
সাত দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু
প্রথমবার মিললো ‘ডার্ক ম্যাজিক মাশরুম’
প্রথমবার মিললো ‘ডার্ক ম্যাজিক মাশরুম’
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ৫ ত্রুটি, তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ৫ ত্রুটি, তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য