‘ফ্যামিলি কার্ড’ পেলো রাজশাহীর ৬৬৯ পরিবার

রাজশাহী প্রতিনিধি
১৬ মে ২০২৬, ২০:৫৫ আপডেট : ১৬ মে ২০২৬, ২০:৫৫

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন। শনিবার (১৬ মে) বিকালে এই কার্যক্রমের আওতায় চাঁদপুর সদরসহ দেশের ২০টি ইউনিটে একযোগে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে একটি ডিজিটাল ক্লিক করার সঙ্গে সঙ্গে সারা দেশের ২০টি এলাকার ১৪ হাজার ৩৭০ জন নারী সুবিধাভোগীর মোবাইলে ভাতার অর্থ পৌঁছে যায়। একইসঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামের (বেড়পাড়া, দবিরমোল্লা পাড়া, দরগা পাড়) ৬৬৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন।

রাজশাহী শহরের বায়া সরকারি শিশু পরিবার মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপকারভোগীরাও ছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী
সড়কের পাশে বৃদ্ধকে দেখে হঠাৎ থামলো প্রধানমন্ত্রীর গাড়ি, মাথায় দিলেন হাত বুলিয়ে
বৃষ্টিতে ভিজে মাটি কেটে বাঁধ উদ্বোধনে প্রধানমন্ত্রী, দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের অভিবাদন
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম