সড়কের পাশে বৃদ্ধকে দেখে হঠাৎ থামলো প্রধানমন্ত্রীর গাড়ি, মাথায় দিলেন হাত বুলিয়ে

ফেনী প্রতিনিধি 
০১ অক্টোবর ২০২৬, ১৯:৩৩ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৯:৩৩

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের হাতের ইশারা দেখে হঠাৎ থেমে গেলো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি। এরপর তাকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী। এ সময় হাতে থাকা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ওই বৃদ্ধ। এরপর কথা বলেন দুজনে। আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দেন তিনি। করেন দোয়াও।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকালে ফেনী থেকে পরশুরামে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। দুই প্রজন্মের এই আন্তরিক মুহূর্তটি উপস্থিত মানুষের মধ্যে তৈরি করে আবেগঘন পরিবেশ। প্রধানমন্ত্রীর প্রতি বৃদ্ধের স্নেহ ও ভালোবাসার দৃশ্য দেখে অনেকেই মোবাইল ফোনে মুহূর্তটি ধারণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই বৃদ্ধ। তাকে দেখতে পেয়ে গাড়ি থামানো হয়। এরপর প্রধানমন্ত্রী নিজেই গাড়ি থেকে নেমে তার কাছে এগিয়ে যান। বৃদ্ধ ব্যক্তির দেওয়া ফুল গ্রহণ করেন এবং তার সঙ্গে কথা বলেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

একপর্যায়ে বৃদ্ধ ব্যক্তি স্নেহভরে তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে দেন। এ সময় আবেগাপ্লুত কণ্ঠে তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন—‘আল্লাহ প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দান করুক।’

চারপাশের মানুষ তখন নীরবে তাকিয়ে দেখছিলেন সেই দৃশ্য। কারও হাতে মোবাইল ফোন, কেউবা দূর থেকে দেখছিলেন ভালোবাসা ও স্নেহের এই মুহূর্ত। রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মধ্যেও একজন প্রবীণের কাছে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর এগিয়ে যাওয়ার ঘটনা উপস্থিত মানুষের মনে আলাদা আবেগ তৈরি করে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, এটি ছিল আনুষ্ঠানিকতার বাইরের এক মানবিক মুহূর্ত—যেখানে একজন বৃদ্ধের স্নেহ, ভালোবাসা ও দোয়া এক মুহূর্তে ছুঁয়ে যায় সবাইকে।

ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন এবং ফুলগাজীতে জনসভা রয়েছে।

তবে দিনের ব্যস্ত কর্মসূচির ভিড়ে সড়কের পাশে ওই বৃদ্ধের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ হয়ে ওঠে আলাদা এক আবেগের গল্প। ফুল হাতে এগিয়ে আসা বৃদ্ধ, তার স্নেহের স্পর্শ এবং প্রধানমন্ত্রীর প্রতি তার দোয়া—সব মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য দৃশ্য। যা সবার মনে আলাদা দাগ কাটে।

/এএম/ 
সম্পর্কিত
বৃষ্টিতে ভিজে মাটি কেটে বাঁধ উদ্বোধনে প্রধানমন্ত্রী, দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের অভিবাদন
গুপ্ত দলটি জনগণের বিরুদ্ধে আর বিএনপি দেশের কল্যাণে কাজ করছে: প্রধানমন্ত্রী
ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি