পাবনায় শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, থানায় মামলা

পাবনা প্রতিনিধি
২১ মে ২০২৬, ০৫:২৫ আপডেট : ২১ মে ২০২৬, ০৫:২৫

পাবনার চাটমোহরে টাকার প্রলোভন ও ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার (২০ মে) চাটমোহর থানায় মামলা করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যার দিকে ওই শিশু শিক্ষার্থী স্থানীয় একটি মুদি দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের মৃত মিয়াযান প্রামানিকের ছেলে আব্দুল জলিল (৪৮) তাকে টাকার প্রলোভন দেখায় এবং নিজের ঘরটি ঝাড়ু দিয়ে দেওয়ার অনুরোধ করে।

তার কথা শুনে ওই শিশুটি আব্দুল জলিলের বাড়িতে গেলে তাকে ঘরে আটকে রেখে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি ও এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।

চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে চাটমোহর থানায় একটি নির্যাতন মামলা করা হয়েছে। আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর সোহেল রানা কারাগারে
কড়া নিরাপত্তায় আদালতে হাজির এসপি জাহাঙ্গীর, ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ