জামায়াত নেতাকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা, গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি
২২ মে ২০২৬, ১২:০৩ আপডেট : ২২ মে ২০২৬, ১২:০৩

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জামায়াত নেতা ও শিক্ষক জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে এজাহারনামীয় ১০ জনসহ অজ্ঞাত আরও ৫০ জনকে। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত এক আসামিসহ দুই জনকে আটক করেছে।

শুক্রবার (২২ মে) গভীর রাতে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলআমিন।

আহত জিল্লুর রহমান (৫০) উপজেলার দাশমরিচ গ্রামের বাসিন্দা ও খানমরিচ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি। তিনি পেশায় একজন শিক্ষক। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

ভাঙ্গুড়া থানার এসআই আলআমিন বলেন, আটক দুই জন হলেন দাশমরিচ এলাকার আয়নাল ও তার ছেলে হাফিজুর রহমান। তারা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর আগে খানমরিচ ইউনিয়ন জামায়াতের আমির জানান, বৃহস্পতিবার (২১ মে) রাত ৮টার দিকে উপজেলার দাশমরিচ এলাকায় পূর্ব বিরোধের জেরে ধারালো অস্ত্রধারীদের হামলায় গুরুতর আহত হন জিল্লুর রহমান। অভিযোগ ওঠে, স্থানীয় যুবক আব্দুর রহমান, স্বপন ও তাদের সহযোগীরা এই হামলা চালান।

তার দাবি, বৃহস্পতিবার সকালে বাগবিতণ্ডার জেরে রাতে সংঘবদ্ধ হামলা চালানো হয়। প্রথমে জিল্লুর রহমানের বাড়িতে গিয়ে তার মাকে মারধর করা হয়। পরে তাকে খুঁজতে বিভিন্ন স্থানে ঘোরার পর রাস্তায় পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করা হয়।

ঘটনার পর রাতেই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের জামায়াতের সংসদ সদস্য আলী আজগর দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাঙ্গুড়া থানা চত্বরে বিক্ষোভ করেন। এ সময় তিনি দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংসদ সদস্য আলী আজগর বলেন, আমার নেতাকে কুপিয়ে মৃতপ্রায় করা হয়েছে। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

খানমরিচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক সাদ্দাম হোসেন বলেন, ব্যক্তিগত বিরোধ ও স্থানীয় একটি পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের আহ্বান জামায়াতের
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি