একসঙ্গে বের হয়েছিল ছয় বন্ধু, লাশ হয়ে ফিরলো দুজন

বগুড়া প্রতিনিধি
২৯ মে ২০২৬, ১২:৪৫ আপডেট : ২৯ মে ২০২৬, ১৩:০৫

ঈদের আনন্দ ভাগাভাগি করতে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল ছয় বন্ধু। হাসি-আড্ডায় ভরা সেই যাত্রা মুহূর্তেই পরিণত হয় মর্মান্তিক ট্র্যাজেডিতে। বগুড়ার শেরপুরে বেপরোয়া গতির তিন মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান দুই বন্ধু। আহত হয়েছেন আরও চারজন। ঈদের রাতে এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারসহ পুরো এলাকায়।

বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ৯টায় উপজেলার শুভগাছা শাফলজানি এলাকার শেরপুর-ধুনটে সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—শেরপুর পৌরসভার উলিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আবু রায়হান (২০) এবং শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার প্রবাসী নান্নু মিয়ার ছেলে ও শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তামিম হোসেন (২১)।

আহতরা হলেন- রাজন, সিয়াম, হাসান ও ছামির। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, ঈদের আনন্দ উপভোগ করতে ছয় বন্ধু দুটি মোটরসাইকেলে করে ধুনটের দিকে যাচ্ছিলেন। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে শুভগাছা এলাকার শাফলজানি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই আবু রায়হানের মৃত্যু হয়।

গুরুতর আহত তামিম হোসেনসহ অন্যদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তামিম হোসেন মারা যান।

ওসি আরও জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা করা হয়।

 

/এমএএল/
সম্পর্কিত
প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান
সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে: ‘স্মরণ নয়, এবার চাই কার্যকর পদক্ষেপ’
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯
গোপনে ক্যামেরা-মাইক্রোফোন ব্যবহার করছে অ্যাপ? জেনে নিন বন্ধের উপায়
গোপনে ক্যামেরা-মাইক্রোফোন ব্যবহার করছে অ্যাপ? জেনে নিন বন্ধের উপায়
মুসলিম সাহিত্য সমাজের রেনেসাঁর লক্ষ্য আজও বাস্তবায়িত হয়নি: জাকির তালুকদার
মুসলিম সাহিত্য সমাজের রেনেসাঁর লক্ষ্য আজও বাস্তবায়িত হয়নি: জাকির তালুকদার
‘আর পড়বো না, নিটার ছেড়ে দেবো’ বলেও মারধর থেকে রেহাই পাননি ১৬ শিক্ষার্থী
‘আর পড়বো না, নিটার ছেড়ে দেবো’ বলেও মারধর থেকে রেহাই পাননি ১৬ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল