আত্মসমর্পণ করলেও পার পাননি বিএনপি নেতা, পাঠানো হলো কারাগারে

পাবনা প্রতিনিধি
১০ জুন ২০২৬, ১৪:১৮আপডেট : ১০ জুন ২০২৬, ১৪:১৮

সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে করা প্রতারণা মামলায় পাবনার ভাঙ্গুড়ার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি সোহেল রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ জুন) পাবনার আমলি আদালত-৪ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক বেবী নাজনীন তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ নেওয়ার অভিযোগে প্রতারিত ৩৫ ভুক্তভোগী গত শনিবার (৬ জুন) ভাঙ্গুড়া থানায় সোহেল রানার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

এর আগে গত শুক্রবার (৫ জুন) রাতে প্রতারণার অভিযোগে বিক্ষুব্ধ ভুক্তভোগীরা সোহেল রানাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন। তবে চিকিৎসার কথা বলে তিনি থানা হেফাজত থেকে কৌশলে বের হয়ে যান বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা সোহেল রানা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি।

অভিযোগ রয়েছে, ভিজিডি কার্ড, পানির পাম্প, সরকারি প্রকল্পের ঘরসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে তিনি ভাঙ্গুড়া বাজার, রাঙ্গালিয়া, পাটুলিপাড়া, ভেড়ামারা ও পার-ভাঙ্গুড়া গ্রামের অর্ধশতাধিক মানুষের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা সংগ্রহ করেন। কিন্তু সাত থেকে আট মাস পার হলেও অধিকাংশ ভুক্তভোগী কোনও ধরনের সরকারি সুবিধা পাননি।

/এফআর/
সম্পর্কিত
বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁস: কারাগারে পিএসসি কর্মকর্তা কৌশিক দেবনাথ
জামায়াতপন্থি আরও ৭ আইন কর্মকর্তার পদত্যাগ
জঙ্গি সন্দেহে গ্রেফতার ‘দাওলাতুল ইসলামের’ দুই জনের রিমান্ড
সর্বশেষ খবর
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
শামসুর রাহমান বাংলাদেশের আধুনিক কবিতার ভাষার আদি নির্মাতা ও কারিগর: জুয়েল মাজহার
শামসুর রাহমান বাংলাদেশের আধুনিক কবিতার ভাষার আদি নির্মাতা ও কারিগর: জুয়েল মাজহার
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস