বাজেট নিয়ে ‘সন্তুষ্ট’ রাজশাহীর ব্যবসায়ীরা

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
১১ জুন ২০২৬, ২১:৫৬আপডেট : ১১ জুন ২০২৬, ২১:৫৬

ঘোষিত নতুন বাজেট নিয়ে ‘সন্তোষ’ প্রকাশ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

তিনি বলেছেন, ‘প্রস্তাবিত বাজেটে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়ায় আমরা সন্তোষ প্রকাশ করছি। অর্থনীতিকে গতিশীল করতে শিল্প, কৃষি ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের জন্য সহায়ক পদক্ষেপ রাখা হলে তা ব্যবসায়ীদের জন্য ইতিবাচক হবে। রাজশাহীর মতো সম্ভাবনাময় অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প, রফতানি ও অবকাঠামো উন্নয়নে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কর কাঠামো সহজীকরণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত হলে নতুন বিনিয়োগ আরও বাড়বে। আমরা আশা করছি, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’

বাজেট নিয়ে ‘সন্তুষ্ট’ রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে, যা ইতিবাচক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, উৎপাদন খরচ কমানো এবং বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ বাস্তবায়ন হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ী উভয়ই উপকৃত হবেন। রাজশাহীর আম, কৃষিপণ্য, কোল্ড স্টোরেজ, পরিবহন ও ক্ষুদ্র শিল্প খাতের উন্নয়নে কার্যকর বরাদ্দ ও নীতি-সহায়তা প্রয়োজন। ব্যাংক ঋণ সহজলভ্য করা এবং কর ব্যবস্থায় হয়রানি কমানো গেলে ব্যবসা সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হবে। সামগ্রিকভাবে প্রস্তাবিত বাজেটকে আমরা ব্যবসা ও বিনিয়োগবান্ধব হিসেবে দেখছি।’

/এএম/ 
সম্পর্কিত
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
সরকার ছাড় দিলেও বাজারে কমেনি নিত্যপণ্যের দাম
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
সর্বশেষ খবর
হাত ধরাধরি করে মোদি-পুতিন-শি, ব্রিকসে ঐক্যের বার্তা
হাত ধরাধরি করে মোদি-পুতিন-শি, ব্রিকসে ঐক্যের বার্তা
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
এবার ব্রাহ্মণবাড়িয়া কলেজের কনসার্ট বন্ধের দাবি, কওমি ছাত্র পরিষদের নেতা বললেন ‘মন্ত্রী তো বলেছেনই’
এবার ব্রাহ্মণবাড়িয়া কলেজের কনসার্ট বন্ধের দাবি, কওমি ছাত্র পরিষদের নেতা বললেন ‘মন্ত্রী তো বলেছেনই’
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন