এবার প্রকাশ্যে রেস্টুরেন্টে ঢুকে হামলা ও ভাঙচুর

খুলনা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ২১:১১ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২১:১১

খুলনার ব্যস্ততম আহসান আহমেদ রোডের ‘চাইনিজ প্যালেস’ নামক একটি রেস্তোরাঁয় বুধবার (২৮ অক্টোবর) বিকালে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিকাল সাড়ে ৩টার দিকে একদল কিশোর রেস্টুরেন্টে প্রবেশ করে বকাবকি ও ভাঙচুর করে চলে যায়। এ ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজে সংগ্রহ করে তদন্ত করছে।

রেস্টুরেন্টের কর্মীরা জানান, একদল কিশোর হঠাৎ এখানে এসে গালিগালাজ শুরু করে। কারণ জানতে চাইলে তারা চেয়ার তুলে হামলা ও ভাঙচুর করে। এ কিশোররা খাওয়া দাওয়াও করেনি, বা কোন চাঁদাও চায়নি। গালিগালাজ ও ভাঙচুর করে চলে যায়।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, ঘটনার পর পুলিশ রেস্টুরেন্ট পরিদর্শন করে ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। ফুটেজ থেকে হামলাকারী শনাক্তে কাজ চলছে। পুলিশ এ ঘটনাটির তদন্ত করছে।

এর আগে গত ২৪ অক্টোবর রাতে সন্ধানী ক্লিনিকের সামনে ফাঁকা গুলি করে ও ক্লিনিকের ভেতরে হামলা ও ভাঙচুর করা হয়।

/এফআর/
সম্পর্কিত
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
অবৈধভাবে সার মজুত, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
দিনেদুপুরে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, এখনও কেউ গ্রেফতার হয়নি
সর্বশেষ খবর
দুই বোনকে বিয়ে: সেই যুবককে তালাক দিলেন এক বোন, কাজী বললেন ‘তিন মাস পর’
দুই বোনকে বিয়ে: সেই যুবককে তালাক দিলেন এক বোন, কাজী বললেন ‘তিন মাস পর’
দুই বোনকে একসঙ্গে বিয়ে করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী
দুই বোনকে একসঙ্গে বিয়ে করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী
শুধু বাংলাদেশের নয়, ঢাকা হবে ইসলামী আন্দোলন ও রাষ্ট্রের রাজধানী: এমপি মাসুদ
শুধু বাংলাদেশের নয়, ঢাকা হবে ইসলামী আন্দোলন ও রাষ্ট্রের রাজধানী: এমপি মাসুদ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক