বাগমারায় ইউপি নির্বাচনে ৭৪৬ প্রার্থী বৈধ ঘোষণা

রাজশাহী প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ০৭:২১আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ০৭:২৫

ইউপি নির্বাচন ২০১৬রাজশাহীর বাগমারা উপজেলায় অনুষ্ঠিতব্য ৭ মে চতুর্থ ধাপে ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭৪৬ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ৭৫, সাধারণ সদস্য পদে ৫২০, সংরক্ষিত নারী আসনে ১৫১ জন প্রার্থী রয়েছেন।
সোমবার যাচাই-বাছাই শেষে বাগমারা রিটার্নিং অফিসারের কার্যালয়ে  এ ঘোষণা দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।
তিনি বলেন, ‘আগামী ১৮ এপ্রিলের মধ্যে বৈধ প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।’
এদিকে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন গোলাম মোস্তফা।
চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন-

গোবিন্দপাড়া ইউনিয়ন: কমিউনিস্ট পার্টির বিজন কুমার সরকার, আ.লীগের আল মামুন, জামায়াতের আবদুল আল কাফি, বিএনপি’র আশরাফুল আলম, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান হবি।

নরদাশ ইউনিয়ন: আ.লীগ সমর্থিত প্রার্থী শফি কামাল বাবুল, আ.লীগের বিদ্রোহী প্রার্থী মাস্টার আবদুর রশীদ, জোনাব আলী, শাহানারা বেগম, বিএনপি’র মতিউর রহমান মতিন, স্বতন্ত্র প্রার্থী শাহ আলম।

দ্বীপপুর ইউনিয়ন: আ.লীগ সমর্থিত প্রার্থী বিকাশ চন্দ্র ভৌমিক, আ.লীগের বিদ্রোহী মকলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান, মোফাজ্জল হোসেন, বিএনপি’র আবুল হোসেন কবিরাজ, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মশিউল আলম মজনু।  

বড় বিহানালী ইউনিয়ন: আ.লীগ সমর্থিত প্রার্থী রেজাউল করিম রেজা, আ.লীগের বিদ্রোহী আব্দুল মালেক, বিএনপি’র সমর্থিত প্রার্থী মাহামুদুর রহমান মিলন, বিএনপি’র বিদ্রোহী হাসিনা ইসলাম।

আউচপাড়া ইউনিয়ন: আ.লীগ সমর্থিত প্রার্থী সরদার জান মোহাম্মদ, আ.লীগ বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম শহিদ, বিএনপি’র সমর্থিত প্রার্থী সাফিকুল ইসলাম শাফি, জামায়াতের আবু আব্দুল্লাহ মো. আসাদুল্লাহ, শ্রীপুর ইউনিয়নে আ.লীগের সমর্থিত প্রার্থী মকবুল হোসেন মৃধা, বিএনপি’র সমর্থিত প্রার্থী আকবর হোসেন মল্লিক, স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান।

বাসুপাড়া ইউনিয়ন: আ.লীগ সমর্থিত প্রার্থী লুৎফর রহমান, বিএনপি’র সমর্থিত প্রার্থী জিল্লুর রহমান, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আব্দুল জব্বার মণ্ডল, স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান।

কোয়ালীপাড়া ইউনিয়ন: আ.লীগ সমর্থিত প্রার্থী আয়েন উদ্দীন, বিএনপি’র সমর্থিত প্রার্থী মাস্টার আব্দুল গাফফার, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আব্দুস সামাদ, জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মোজাম্মেল হক, জাতীয় পার্টির বিদ্রোহী আব্দুস সামাদ,

শুভডাঙ্গা ইউনিয়ন: আ.লীগ সমর্থিত প্রার্থী আবদুল হাকিম, বিএনপি’র সমর্থিত প্রার্থী আব্দুল জলিল, বিএনপি’র বিদ্রোহী আবু শামা মাস্টার।

মাড়িয়া ইউনিয়ন: আ.লীগ সমর্থিত প্রার্থী আসলাম আলী আসকান, আ.লীগের বিদ্রোহী প্রার্থী আকবর আলী, রেজাউল হক, নাসিমা বেগম, শাহজাহান আলী, বিএনপি’র সমর্থিত প্রার্থী আসলাম আলী, বিএনপি’র বিদ্রোহী রফিকুল ইসলাম।

গনিপুর ইউনিয়ন: আ.লীগ সমর্থিত প্রার্থী এসএম এনামুল হক, আ.লীগের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশীদ, রহিদুল ইসলাম, বিএনপি’র সমর্থিত মনিরুজ্জামান রঞ্জু, বিএনপি’র বিদ্রোহী রোকনুজ্জামান, জাতীয় পার্টির সমর্থিত আফসার আলী সরদার,

ঝিকরা ইউনিয়ন: আ.লীগের সমর্থিত প্রার্থী আব্দুল হামিদ ফৌজদার, বিএনপি’র সমর্থিত সাইদুজ্জামান, বিএনপি’র বিদ্রোহী জান্নাতুন নাহার, ওয়ার্কার্স পার্টির সমর্থিত আলী খাজা এম এ মজিদ, জামায়াতের সমর্থিত প্রার্থী ইব্রাহিম হোসেন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম।

গোয়ালকান্দি ইউনিয়ন: আ.লীগ সমর্থিত প্রার্থী আব্দুস সালাম, আ.লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেন সরকার, ওয়ার্কার্স পার্টির জিতেন্দ্রনাথ প্রাং।

হামিরকুৎসা ইউনিয়ন: আ.লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন, আ.লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারিক, শাফিকুন নাহার, বিএনপি’র সমর্থিত মামুনুর রশীদ পাঁচকুড়ি, জাতীয় পার্টির মোহাম্মদ আলী খামারু।

যোগিপাড়া ইউনিয়ন: আ.লীগ সমর্থিত প্রার্থী মাজেদুল ইসলাম সোহাগ, আ.লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল, বিএনপি’র সমর্থিত আরিফুল ইসলাম রনি, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী লাইলা আরজুমান লিপি।

সোনাডাঙ্গা ইউনিয়ন: আ.লীগের সমর্থিত প্রার্থী আজহারুল হক, বিএনপি’র মোজাফফর হোসেন ও জাতীয় পার্টির তৈহিদুল ইসলাম।

আরও পড়ুন:

ঢাকার পথে খুলনা অঞ্চলের পাটকল নেতারা

মৌলভীবাজারে একমাসে ১০ ডাকাতি: জনমনে আতঙ্ক

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী