কুকুরকে আহত করায় মামলা, ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বগুড়া প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ১৫:০৪আপডেট : ৩০ জুন ২০২৬, ১৫:০৪

বগুড়া শহরের কানুচগাড়ি এলাকায় ড্রেনে ছুরিকাঘাতে রক্তাক্ত একটি কুকুর পড়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে সোমবার (২৯ জুন) রাতেই মামলা ও ডিবি পুলিশ মো. স্বপন (৪৫) নামে এক ব্যবসায়ীকে চাকুসহ গ্রেফতার করেছে। কুকুরকে আহত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ও চিকিৎসা সেবা দেওয়ার ঘটনায় ব্যাপক আলোচিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পর কুকুরকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য এমরান হোসেন সদর থানায় এ মামলা করেছেন।

বগুড়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার ও মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতার স্বপন বগুড়া মহানগরীর কানুচগাড়ি পুকুরপাড় এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী। সোমবার রাতে মোবাইল ফোনে খবর পেয়ে এমরান হোসেন কানুচগাড়ি এলাকার ইন্ডিপেনডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের গলিতে যান। সেখানে রক্তাক্ত জখম অবস্থায় একটি কুকুরকে ড্রেনে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করা হয়। দা, বঁটি বা ধারালো কিছু দিয়ে কুকুরটির পিঠে আঘাত করা হয়েছে। এতে ক্ষতটি প্রায় মেরুদণ্ডের কাছে পৌঁছেছে। গুরুতর আহত কুকুরটিকে মহানগরীর জলেশ্বরীতলায় একটি পশু চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।

পরে বাদী অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন জেলা প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তাদের খবর দেন। এরপর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, ভেটেরিনারি সার্জন ডা. লুৎফর রহমান, পেটস কনসালটেন্সি ডা. আকাশের সমন্বিত চিকিৎসক দল কুকুরটিকে চিকিৎসা দেন। প্রয়োজনীয় অস্ত্রোপচার ও চিকিৎসার পর কুকুরটির শারীরিক অবস্থার উন্নতি হয়।

এ বিষয়ে এমরান হোসেন সোমবার রাতেই সদর থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা করেন। মধ্য রাতে মহানগরীর মালতিনগর বকশিবাজার এলাকা থেকে কুকুরকে আঘাতে জড়িত ব্যবসায়ী স্বপনকে গ্রেফতার করা হয়।

বগুড়ার ওসি ডিবি ইকবাল বাহার জানান, গ্রেফতারের পর অভিযুক্ত ব্যবসায়ী স্বপনের কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু পাওয়া গেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতার ব্যবসায়ী স্বপনকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
একই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় টানা তৃতীয় দিন সংঘর্ষ চলছে
৬ মাস ধরে গোপনে বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ভিডিও ধারণ করা যুবক আটক
আমি আমেরিকাবিরোধী নই, আবার নতজানুও নই: ট্রাম্প বিতর্কে মেলোনি
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের
ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের
জুলাইয়ে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
জুলাইয়ে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
এআই ক্যামেরার আওতায় শেরেবাংলা নগর এলাকার লেক রোড 
এআই ক্যামেরার আওতায় শেরেবাংলা নগর এলাকার লেক রোড 
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য 
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য 
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব