ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৩

রাজধানীর মিরপুরের পল্লবীতে ছুরিকাঘাতে আহত সজীব (২২) ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত দুই জনকে আটক করেছে পুলিশ।  

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত সজীবের মামাতো বোন শারমিন আক্তার জানান, সজীব মিরপুর-১০ নম্বর সেকশনের ৫ নম্বর ওয়াবদা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি মিরপুর-১০ এলাকায় একটি পোশাক বিক্রির দোকানে কাজ করতেন। 

পরিবারের অভিযোগ, গত বুধবার ভোরে কাইল্লার বস্তির মোড়ে বাইল্লা জুয়েল, জয়সহ ৩-৪ জন সজীবকে আটক করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাদের হাত থেকে ছুটে দৌড়ে পালানোর সময় পেছন থেকে সজীবের পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় সজীব বাসার কাছে চলে গেলে পরিবারের সদস্যরা তাকে শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়। 

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম স্বাধীন জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে, বুধবার ভোরে কাইল্লার মাঠ এলাকায় কয়েকজন সজীবের পিঠের ডান পাশে ছুরিকাঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।  

তিনি জানান, সজীবের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার দিন জয়কে এবং সোমবার সকালে জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
জুরাইন যেন রাজধানীর এক অবহেলিত ‘যন্ত্রণার দ্বীপ’
রাজধানীতে ৫ অজ্ঞাত লাশ, পুলিশ বলছে ‘ভবঘুরে’ 
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
সর্বশেষ খবর
গুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাক্ষীগুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল