মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২১

যুক্তরাষ্ট্র তাদের ইতিহাসের যেকোনও সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি ‘অভিজাত ও অত্যাধুনিক অস্ত্র’ তৈরি করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উৎপাদিত এসব অস্ত্র মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর কাছে প্রতিদিন পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি সম্প্রতি একটি প্রতিবেদন পেয়েছেন যা অনুযায়ী যুক্তরাষ্ট্রের অস্ত্র কারখানাগুলো এখন দিনরাত ২৪ ঘণ্টা সচল রয়েছে। একই সঙ্গে গড়ে প্রতিটি প্রতিরক্ষা প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি করে নতুন বৃহৎ কারখানা নির্মাণ করছে।

ট্রাম্প আরও উল্লেখ করেন, এই বিপুল উৎপাদনের মূল কেন্দ্রবিন্দু হলো প্যাট্রিয়ট, থাড সিস্টেম, টমাহক এবং অন্যান্য মানসম্মত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

তিনি জানান, এসব অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি বিশাল মজুদ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
গুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাক্ষীগুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল