সরকারি বরাদ্দের ১০ মসজিদের ৮টি জামায়াত এমপির নিজ এলাকায়

রাজশাহী প্রতিনিধি
০২ জুলাই ২০২৬, ২০:২৪ আপডেট : ০২ জুলাই ২০২৬, ২০:২৪

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ১০টি মসজিদের উন্নয়নে বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে আটটি গেছে এই আসনে জামায়াতদলীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের নিজ উপজেলা গোমস্তাপুরে। বাকি দুটি বরাদ্দ দেওয়া হয়েছে নির্বাচনি এলাকার অন্য দুই উপজেলা নাচোল ও ভোলাহাটে। এর মধ্যে নাচোলে বরাদ্দকৃত মসজিদটি আবার পৌর জামায়াতের আমির মুনিরুল ইসলামের নিজ গ্রামে।

বিষয়টি নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছেন স্থানীয় লোকজন। তারা বলছেন, এমপি নিজ এলাকায় একসঙ্গে আটটি মসজিদের বরাদ্দ নিয়ে অন্য দুই উপজেলার মানুষের প্রতি বৈষম্য করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার ১০টি মসজিদের জন্য মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। 

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা রয়েছে। এর অর্ধেকই গোমস্তাপুরে। এই উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। কিন্তু বরাদ্দ পাওয়া মসজিদের ৮০ ভাগই সেখানে।

তালিকায় সংসদ সদস্য মিজানুর রহমানের নিজ এলাকা রহনপুর পৌরসভার পুরাতন প্রসাদপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ, রহনপুর রেলস্টেশন বাজার শাহী জামে মসজিদ ও নুনগোলা জামে মসজিদ রয়েছে। গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর জামে মসজিদ, দাঁড়াবাজ গাবতলা জামে মসজিদ, দিঘা বাজার জামে মসজিদ, পলাশডাঙ্গা জামে মসজিদ ও কাশিয়া বাড়ি পূর্বপাড়া জামে মসজিদও রয়েছে তালিকায়। বাকি দুই উপজেলায় একটি করে মসজিদ বরাদ্দ পেয়েছে। এগুলো হলো নাচোল পৌরসভার মুরাদপুর পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদ এবং ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মধ্য খড়কপুর জামে মসজিদ।

একটি উপজেলায় আটটি আর বাকি দুই উপজেলায় মাত্র একটি করে মসজিদে বরাদ্দ দেওয়াকে বৈষম্য  বলছেন স্থানীয় বাসিন্দা ওবায়দুল্লাহ। তিনি বলেন, ‘সমতার ভিত্তিতে যদি এই বরাদ্দ বণ্টন করা হতো, তবে দুই উপজেলার (নাচোল ও ভোলাহাট) দুটি পৌরসভার জন্য দুটি এবং প্রতি দুটি ইউনিয়নের জন্য একটি করে মসজিদ বরাদ্দ পাওয়ার কথা। সেই হিসাবে নাচোল উপজেলা তিনটি, ভোলাহাট তিনটি এবং গোমস্তাপুর উপজেলা চারটি মসজিদ পাওয়ার কথা। কিন্তু তা হয়নি। এখানে এমপি বৈষম্য করেছেন।’

নাচোল উপজেলা বিএনপির সভাপতি মো. মাজিদুল ইসলাম বলেন, ‘নাচোলে যে মসজিদ উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে, সেটি জামায়াতের পৌর আমিরের এলাকায়। এটা মোটেও ঠিক হয়নি।’

ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানি জর্জ বলেন, ‘অবশ্যই বৈষম্য করা হয়েছে। প্রত্যেকটি উপজেলায় আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া উচিত ছিল।’

সমালোচনার মুখে বিষয়টি নিয়ে ভুল স্বীকার করেছেন স্থানীয় জামায়াতের নেতারা। নাচোল উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী বলেন, ‘এর আগে যত বরাদ্দ হয়েছে, সেগুলো সমতার ভিত্তিতে করা হয়েছে। এবার একটু ভুল হয়েছে। এমপির সঙ্গে কথা হয়েছে আমাদের, পরবর্তী বরাদ্দে সমন্বয় করা হবে।’

এ ব্যাপারে সংসদ সদস্য ড. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি শুরুতে আমার জানা ছিল না। তাৎক্ষণিকভাবে একটি তালিকা চাওয়া হয়েছিল। সেটির অনুমোদন দেওয়া হয়েছিল। পরে দেখেছি আমার নির্বাচনি এলাকায় ১০টি মসজিদ উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। আমার ফাইলে যেসব আবেদন ছিল সেখান থেকেই তালিকা করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে, গোমস্তাপুর উপজেলায় সংখ্যাটা বেশি। বিষয়টি মাথায় রেখে পরবর্তী বরাদ্দে উপজেলাভিত্তিক সমতা নিশ্চিত করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
দুই মামলায় সাবেক এমপি তুহিনের জামিন স্থগিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি