স্কুলছাত্রীকে যৌন হয়রানি: ওষুধ কোম্পানির এসআরকে গণধোলাই

নাটোর প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ২০:৩৮আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২০:৩৮

স্কুলছাত্রীকে যৌন হয়রানি: ওষুধ কোম্পানির এসআরকে গণধোলাই নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া এলাকায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে (এসআর) গণধোলাই দিয়েছে স্থানীয় লোকজন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামান খান মঙ্গলবার দুপুরে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত গোলাম কবির (৩৫) জেলার সিংড়া উপজেলার শোয়াইর এলাকার আব্দুর রশিদের ছেলে এবং একটি ওষুধ কোম্পানির এসআর। 

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বেশ কিছুদিন থেকে গোলাম কবির উত্তর পটুয়াপাড়া এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন। মঙ্গলবার সকালে নাটোর মহারাজা স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী উত্তর পটুয়াপাড়া এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় গোলাম কবির মোটরসাইকেল থামিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করেন। একপর্যায়ে তিনি ছাত্রীটির ওড়না কেড়ে নিয়ে চলে যেতে থাকেন। মেয়েটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে গোলাম কবিরকে আটকে গণধোলাই দেন। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ কবিরকে উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়তে পারেন: তৃতীয় অস্ত্রোপচার হলো আবুল বাজানদারের হাতে

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের