প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?

পাবনা প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ১৭:৫৪ আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৭:৫৪

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার রঘুনাথপুরে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রবাসীর স্ত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত আলিফ হোসেন রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় লিবিয়াপ্রবাসীর স্ত্রীর সঙ্গে আলিফের পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। সোমবার (২০ জুলাই) রাতে ওই নারীর বাসায় যান আলিফ। এ সময় বিয়ে না করা নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ওই নারীর ঘরের ভেতরে আলিফের লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় দুজন বাসিন্দা জানিয়েছেন, লিবিয়াপ্রবাসীর ওই স্ত্রী দুই সন্তানের জননী। আলিফের সঙ্গে ওই নারীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি মাঝেমধ্যে ওই বাড়িতে যাতায়াত করতেন। তাদের ধারণা, ওই সম্পর্কের জের ধরেই ঘটনাটি ঘটেছে।

তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ওই নারী দাবি করেছেন, আলিফ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘ওই যুবকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক তদন্তে জানা গেছে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ওই যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে না করা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে ঘটনাটি ঘটেছে। ওই নারী বলেছেন, আত্মহত্যা করেছেন। বিস্তারিত জানতে প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্তে শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি