এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’

রাবি প্রতিনিধি 
২১ জুলাই ২০২৬, ২২:১১আপডেট : ২১ জুলাই ২০২৬, ২৩:৩১

‘দুই-চারটা স্ক্যান্ডাল না থাকলে, অভিযোগ না থাকলে কীসের এমপি’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২১ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‍‍‍‍‍‍‍‍‘জামায়াতের সাতক্ষীরার এমপিরে নিয়ে আমি কিছু বলি নাই। কারণ এই বয়সটাই এমন। খাবো না কিন্তু মাখাইয়া রাখবো। কী দরকার দুইটা চুমু খাওয়ার জন্য এত বড় রিস্ক নেওয়ার? তবে জামায়াত এখন একচুয়াল বাংলাদেশি রাজনীতিতে পারফর্ম করতেছে। দুই-চারটা স্ক্যান্ডাল না থাকলে, অভিযোগ না থাকলে কীসের এমপি। জামায়াতের এমপি সাহেব বিশেষ মুহূর্তে দুর্বল। হোক সেটা সংসদ কিংবা বাইরে। এমপি প্রথমে বলছে এআই, পরে নাকি আবার বলছে দ্বিতীয় বউ। এদিক দিয়ে আবার উনি ভালো। কট খাইয়া বউ বানাইয়া নিছে। অন্য দলগুলো তো নিজের বউরেই অস্বীকার করে।’

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে এক নারীর সঙ্গে দেখা যাচ্ছে। ভাইরালের পর তিনি দাবি করেছেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী এবং গত ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়। এ দাবির সমর্থনে কাবিননামাও প্রকাশ পেয়েছে এবং প্রথম স্ত্রী মাকছুদা বেগমও ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজী নজরুল ইসলাম আরও অভিযোগ করেছেন, তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ পারিবারিক বিরোধের জেরে তাকে জিম্মি করে টাকা আদায় করেন এবং গোপনে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেন, যার বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। 

এদিকে জামায়াতে ইসলামী জানিয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক নিয়মে ব্যবস্থা নেবে, যদিও ভিডিও প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াতের পক্ষ থেকে এআই তৈরি বলে দাবি করা হলেও ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো তা আসল বলে জানিয়েছে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির 
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ