শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি

রাবি প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ০৩:০৫আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৩:০৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের প্রায় আট ঘণ্টা রেলপথ অবরোধে বাংলাদেশ রেলওয়ের প্রায় ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুলাই দিনগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের এক কর্মচারীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল ৭টা থেকে বিকাল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখেন। এতে রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলাচলকারী এবং বিভিন্ন রুট থেকে রাজশাহীগামী ট্রেন চলাচল ব্যাহত হয়।

রেলওয়ের দাবি, অবরোধের কারণে ১০টি আন্তঃনগর ও ৯টি কমিউটার ট্রেন এক ঘণ্টা থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়। এ ছাড়া দুটি আন্তঃনগর ও চারটি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করতে হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় বিভিন্ন স্টেশন ও ট্রেনে প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক যাত্রী, নারী-শিশু এবং বিদেশগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

রেলওয়ে জানিয়েছে, অবরোধের ফলে তাদের আনুমানিক ৩৫ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে। একই সঙ্গে এ অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে এবং অপরাধীর শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইন অবরোধ করেছিল শিক্ষার্থীরা।

/এএম/এম/
সম্পর্কিত
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
সর্বশেষ খবর
নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
ওমরাহ পালনে যাওয়ার পথে মা-মেয়ে-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
ওমরাহ পালনে যাওয়ার পথে মা-মেয়ে-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী