৮ কোটি টাকার সেতুতে দেড় বছরে ধস

বগুড়া প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ০৯:০০আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:০০

বগুড়ার সোনাতলায় প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ধসে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও সমাধান মেলেনি। ফলে দ্রুত সময়ের মধ্যে সোনাতলা উপজেলার সঙ্গে সারিয়াকান্দি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে দুই উপজেলার প্রায় ছয় লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, এলজিইডি প্রায় দেড় বছর আগে বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের সুখদহ নদীর ওপর সোনাতলা-সারিয়াকান্দি সড়কে প্রায় আট কোটি টাকা ব্যয়ে ২৮০ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করে। ব্রিজটি নির্মাণ করতে না করতেই দুই পাশের অ্যাপ্রোচ সড়ক বৃষ্টির পানির তোড়ে ভেঙে যাচ্ছে। এতে করে সোনাতলা উপজেলার সঙ্গে সারিয়াকান্দি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ওই সড়ক দিয়ে দুই উপজেলার কয়েক হাজার মানুষ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এছাড়াও অসংখ্য শিক্ষার্থী ওই পথ দিয়ে যাতায়াত করেন। যোগাযোগ বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়বেন তারা।

জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ওই ব্রিজের ওপর দিয়ে সোনাতলা ও সারিয়াকান্দির ১৮টি ইউনিয়নের প্রায় ছয় লাখ মানুষ যাতায়াত করেন। তাই যত দ্রুত সম্ভব সেতুর অ্যাপ্রোচটি সংস্কার করা প্রয়োজন। না হয় লাখ লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে।

এ বিষয়ে এলজিইডির সোনাতলা উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এটি দ্রুত সংস্কার করা হবে। বর্ষা মৌসুমে এ রকম অনেক স্থানে ধসে যাওয়ার সংবাদ পেয়েছি। যেহেতু সুখদহ নদীর ওপর নির্মিত ব্রিজটির গুরুত্ব অনেক বেশি। তাই সর্বাধিক গুরুত্ব দিয়ে অল্প সময়ের মধ্যে সংস্কার করার চেষ্টা করা হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে কাজ শুরু হবে।

/এএম/এম/
সম্পর্কিত
শিক্ষার্থীদের কেন বারবার রাস্তা অবরোধ করতে হয়
সড়কের গর্তে পড়ে ভেঙেছে গাড়ি, ৭ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে মেয়রকে আইনি নোটিশ
উদ্বোধনের আগেই দুই কোটি টাকার সেতুতে ফাটল, প্রশ্ন তোলায় স্থানীয়দের হুমকি
সর্বশেষ খবর
সমালোচনার জবাব দিচ্ছেন ক্ষুব্ধ আর্জেন্টাইনরা
সমালোচনার জবাব দিচ্ছেন ক্ষুব্ধ আর্জেন্টাইনরা
কর্মক্ষেত্রে কোন দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ: প্রযুক্তিগত নাকি যোগাযোগের?
কর্মক্ষেত্রে কোন দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ: প্রযুক্তিগত নাকি যোগাযোগের?
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
কোনও বিক্ষোভকারীকে একা ছাড়া হবে না: গভীর রাতের বৈঠক শেষে সিজেপি
কোনও বিক্ষোভকারীকে একা ছাড়া হবে না: গভীর রাতের বৈঠক শেষে সিজেপি
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি