সমালোচনার জবাব দিচ্ছেন ক্ষুব্ধ আর্জেন্টাইনরা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ০৯:৪৫আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৫

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে বেদনাদায়ক হার এবং লিওনেল মেসির চোখের জলের রেশ কাটতে না কাটতেই বৈশ্বিক ক্ষোভের মুখে পড়েছে আর্জেন্টিনা। খেলোয়াড়দের আগ্রাসী আচরণ, পুরনো বর্ণবাদী গান এবং সমর্থকদের আচরণকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যে নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে, তাকে ঘিরে ক্ষুব্ধ ও বিরক্ত আর্জেন্টাইনরা। তাদের অভিযোগ, পুরো দেশকেই এখন আন্তর্জাতিক অঙ্গনে খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে।

ফাইনাল শেষে স্পেনীয় ফুটবলার ও স্টাফদের ওপর আর্জেন্টাইন খেলোয়াড়দের হামলা, ২০২৪ সালের একটি পুরোনো ভিডিওতে ফরাসি খেলোয়াড়দের নিয়ে করা বর্ণবাদী গান এবং এক কৃষ্ণাঙ্গ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে এক আর্জেন্টাইন ভক্তের গালাগাল করার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। এর জেরে সোশ্যাল মিডিয়া ছাড়াও স্যামুয়েল এল জ্যাকসন এবং এরিক অ্যান্ড্রে-র মতো হলিউড তারকারা আর্জেন্টিনাকে ‘বিশ্বের অন্যতম বর্ণবাদী দেশ’ বলে খোঁচা দেন। এমনকি মার্কিন কংগ্রেসেও আর্জেন্টিনা জাতীয় দলে কোনও কৃষ্ণাঙ্গ খেলোয়াড় না থাকা নিয়ে আলোচনা গড়ায়।

এমন পরিস্থিতি দেখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তারা আসলে আমাদের ওপর হিংসা করে। কারণ আমরা প্রায় সব কিছুতেই সেরা।’

তবে আর্জেন্টাইনরা সব অভিযোগ অস্বীকার করছেন না। তারা খেলোয়াড়দের সহিংস আচরণ এবং বর্ণবাদী মন্তব্যের নিন্দা জানালেও, পুরো দেশ ও সমাজকে এভাবে এককাতারে দাঁড় করিয়ে কাঠগড়ায় তোলার প্রতিবাদ জানিয়েছেন।

আর্জেন্টিনার খ্যাতনামা সাংবাদিক পেদ্রো রোসেমব্লাট কটাক্ষ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের তারকা এবং সাধারণ মানুষেরা আজ আন্তর্জাতিক বিচারকের আসনে বসেছেন, যাদের নিজেদের ইতিহাসই বর্ণবাদ, যুদ্ধ ও উপনিবেশে ভরা।

গবেষণার তথ্য তুলে ধরে গবেষক দানিয়েল শ্টেইনগার্ট জানান, আর্জেন্টিনায় অভিবাসী বা অন্য দূরবর্তী বর্ণের প্রতি বিদ্বেষ যুক্তরাষ্ট্র, ফ্রান্স বা স্পেনের চেয়েও অনেক কম।

একই সঙ্গে ইদেন্দিতাদ মারন নামের একটি আদিবাসী অধিকার সংগঠন জানায়, আর্জেন্টিনায় বর্ণবাদ থাকলেও তা অন্য দেশের চেয়ে আলাদা কিছু নয়। তাই বলে পুরো জাতিকে একটি নেতিবাচক ফ্রেমে বন্দি করা একেবারেই অনুচিত।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

/এএ/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ