বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ২১:২০আপডেট : ৩১ জুলাই ২০২৬, ২১:২০

বগুড়ার ধুনটে বিএনপির এমপির গাড়িবহরে হামলা, অগ্নিসংযোগ ও বিএনপির কার্যালয় ভাঙচুরের পৃথক মামলায় পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই
নেতাকে গ্রেফতার করেছে।

ধুনট থানা পুলিশ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার নেতারা হলেন- ধুনট উপজেলার আড়কাটিয়া গ্রামের আলী সরকারের ছেলে ও কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫০) এবং জোলাগাঁতী গ্রামের মিজানুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক লাবলু খন্দকার (৩৮)।

পুলিশ ও মামলা সূত্র জানায়, গত ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধুনটের কলাপট্টি এলাকায় বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। হামলায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে লাবলু খন্দকারকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী এলাকায় গত ২০২৩ সালের ৭ জুন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুর করেন। এ ঘটনায় উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম গত ২০২৫ সালের ২৬ জানুয়ারি থানায় মামলা করেন। এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে নজরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করা হয়েছে।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে শিক্ষকতা করা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
জামিনে বেরিয়ে বিএনপি অফিসে হামলার অভিযোগ আ.লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
সর্বশেষ খবর
ধৈর্য হারিয়ে রেফারিদের ওপর মেসির ক্ষোভ
ধৈর্য হারিয়ে রেফারিদের ওপর মেসির ক্ষোভ
খুলনা রেঞ্জের ডিআইজিকে ঢাকায় বদলি
খুলনা রেঞ্জের ডিআইজিকে ঢাকায় বদলি
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
পুলিশের উচ্চপর্যায়ে বড় বদলি ও পদোন্নতি 
পুলিশের উচ্চপর্যায়ে বড় বদলি ও পদোন্নতি 
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর