প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

বগুড়া প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ১৯:২১আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৯:২১

বগুড়া সদরের এরুলিয়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী প্রাণ হারিয়েছেন। এ সময় তাদের শিশু নাতি আহত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে এরুলিয়া বিমানবন্দর এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি ইব্রাহীম আলী এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন- বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান
(৫০) ও তার স্ত্রী জেসমিন বিবি (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ব্যবসায়ী বাবুল হাসান স্ত্রী জেসমিন বিবি ও শিশু নাতিকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এরুলিয়া বিমান বন্দর এলাকায় পৌঁছেন। এ সময় একইমুখী একটি প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে বাবুল হাসান মারা যান।

স্থানীয়রা স্ত্রী জেসমিন ও নাতিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জেসমিনকেও মৃত ঘোষণা করেন। আহত নাতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে
মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক
অটোরিকশা-ভটভটি সংঘর্ষ: মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেলো শিশুর
সিলেটে দুই বাসের সংঘর্ষ: নিহত বেড়ে ৯
সর্বশেষ খবর
জাল টাকায় স্বর্ণ কিনতে গিয়ে গ্রেফতার রুবেল দুই দিনের রিমান্ডে
জাল টাকায় স্বর্ণ কিনতে গিয়ে গ্রেফতার রুবেল দুই দিনের রিমান্ডে
ফিফার নিষেধাজ্ঞা কাটাতে সময় মিললো আরও চার দিন
ফিফার নিষেধাজ্ঞা কাটাতে সময় মিললো আরও চার দিন
মৃত সন্তানকে কেন বয়ে বেড়ায় মা ডলফিন
মৃত সন্তানকে কেন বয়ে বেড়ায় মা ডলফিন
মেসির ভবিষ্যৎ নিয়ে যে ইঙ্গিত দিলেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি
মেসির ভবিষ্যৎ নিয়ে যে ইঙ্গিত দিলেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?