বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিন ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৬, ১৫:৩০ আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৫:৩০

নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নছিমনের আরোহী আক্কাস আলী (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮) ও আরেক ব্যবসায়ী আবদুর রহমান (৭০)। আক্কাস আলী ও জাহাঙ্গীর হোসেনের বাড়ি বড়াইগ্রাম উপজেলার ধামানিয়াপাড়া গ্রামে। আবদুর রহমানের বাড়ি একই উপজেলার লক্ষীকোলে।

আক্কাস, জাহাঙ্গীর ও আবদুর রহমান নছিমনে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। হাজিরহাট গ্যাসপাম্পের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আক্কাস, জাহাঙ্গীর ও আবদুর রহমান নছিমনে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। হাজিরহাট গ্যাসপাম্পের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনও যাত্রী হতাহত হননি।

দুর্ঘটনায় নছিমনে থাকা আবদুর রহমান ঘটনাস্থলেই মারা যান। আক্কাস আলী বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জাহাঙ্গীর হোসেন রাজশাহীতে নেওয়ার পথে মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও নছিমন থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

/এফআর/
সম্পর্কিত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি