পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মী-সমর্থকরা

পাবনা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৬, ১৭:২৪ আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৭:২৪

পাবনার বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারের পর সোহেল রানা নামে এক যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তার সমর্থক ও স্থানীয় লোকজন। শনিবার (৮ আগস্ট) দুপুরে থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া সোহেল রানা বেড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং তার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি পৌরসভার শম্ভুপুর কাগমারি এলাকার মৃত আয়নুল হকের ছেলে।

দুজন প্রত্যক্ষদর্শী জানান, শনিবার দুপুর ১২টার দিকে পুলিশের একটি দল স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় একদল লোক পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সুযোগে তার সমর্থকরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান।

পুলিশ জানায়, দুপুরে সোহেল রানা কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বেড়া মডেল থানা পুলিশের একটি দল। উপপরিদর্শক (এসআই) রাশেদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ও তার অনুসারী পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যান তারা।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ‌‘সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন —এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানায় আনার পথে স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশ। পরে তার অনুসারীরা ছিনিয়ে নিয়ে যায়। সোহেল রানাকে পুনরায় গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

বেড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় কিছু লোকজন ও সোহেলের অনুসারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
সর্বশেষ খবর
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি