রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু

পাবনা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৬, ২০:১৪ আপডেট : ১২ আগস্ট ২০২৬, ২০:১৪

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক রাশিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকল্পের ভবন এলাকায় কাজ করার সময় অসুস্থ হয়ে মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মৃত ওই রুশ নাগরিকের নাম দোরোখিন সের্গেই (৫১)। তিনি রূপপুর প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত ‘এটোম টেক এনার্গো’ নামের একটি রাশিয়ান প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রকল্প থেকে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে কাজে যোগ দেন দোরোখিন সের্গেই। তবে হঠাৎ কার্যালয়ের ভেতরে অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।

‎প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১০টার দিকে ৫.৭ ভবনের অভ্যন্তরে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান সের্গেই। খবর পেয়ে কোম্পানির চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়।
‎
‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‌‘সের্গেই প্রথমে অসুস্থতা অনুভব করলে প্রকল্পের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালে যেতে অনাগ্রহ প্রকাশ করেন। এরপর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন বলেন, ‘খবর পেয়ে বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। হার্ট অ্যাটাক করে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো ৮ জনের
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
বাড়ির দরজার সামনেই পড়ে ছিল প্রবাসীর মরদেহ, চোখে আঘাতের চিহ্ন
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ