মোটরসাইকেলসহ নির্মাণাধীন কালভার্টে পড়ে ২ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৬, ১০:৩৭আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১০:৩৭

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুই জনেই ট্রাকের শ্রমিক।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র বলেন, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষ বাড়ি ফিরছিলেন তারা দুই জন। অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে গেলে গুরুতর আহত হন তারা। বিষয়টি দেখতে পেয়ে ওই পথে যাতায়াতকারীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিদ্যুতের খুঁটি পড়ে বিহারের মন্দিরে হুড়োহুড়ি, প্রাণ গেল ৭ জনের
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা করে
নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭, এখনও আটকা ১ শ্রমিক
সর্বশেষ খবর
বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: রামদেব
বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: রামদেব
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
কাস্টমস নিয়ে অনেক অভিযোগ, মানুষ এখন ট্যাক্স দিতেও ভয় পায়: সেতুমন্ত্রী
কাস্টমস নিয়ে অনেক অভিযোগ, মানুষ এখন ট্যাক্স দিতেও ভয় পায়: সেতুমন্ত্রী
ডিএমপির অভিযানে ৪৮৮ জন গ্রেফতার, ৫৫টি মামলা
ডিএমপির অভিযানে ৪৮৮ জন গ্রেফতার, ৫৫টি মামলা
সর্বাধিক পঠিত
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
এয়ারটেল এখন ‘সার্কেল’
এয়ারটেল এখন ‘সার্কেল’
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার