রাকসুর তহবিল থেকে নেওয়া ১৮ লাখ টাকার হিসাব দেননি সালাউদ্দিন আম্মার

রাবি প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬, ১৪:৫৫আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৪:৫৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান পরিষদ ৪২টি কর্মসূচির বিপরীতে তহবিল থেকে এক কোটি ২৯ লাখ ১৪ হাজার ৬৮৯ টাকা নিলেও খরচের বিল-ভাউচার ঠিকভাবে জমা দেননি। এর মধ্যে ৬১ লাখ ৫০ হাজার ৪৬৮ টাকার কোনও বিল-ভাউচার এখনও জমা হয়নি। যদিও তিনটি ইভেন্টের কার্যক্রম এখনও চলমান রয়েছে। তবে ৩৯টি কর্মসূচি শেষ হয়েছে এক সপ্তাহ থেকে কয়েক মাস আগে।

রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের নথি বিশ্লেষণ করে দেখা গেছে, এর মধ্যে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ২৩ লাখ ৮৮ হাজার টাকা নিলেও ১৮ লাখ ৩৯ হাজার টাকার বিল-ভাউচার এখনও জমা দেননি। ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ১৩ লাখ ৪০ হাজার ৩২৪ টাকা নিলেও ১২ লাখ ৪০ হাজার ৪০০ টাকার ব্যয়ের হিসাব জমা দেননি।

শুধু ভিপি জিএস নন, আর্থিক হিসাব না দেয়ার তালিকায় রয়েছেন রাকসুর এজিএস ও ৮ জন সম্পাদকের বিরুদ্ধে। রাকসুর টাকা খরচের হিসেব দিতে দীর্ঘদিন ধরেই অনীহা প্রকাশ করছেন ছাত্র প্রতিনিধিরা।

রাকসুর ব্যয়ের বিবরণি সংক্রান্ত কোষাধ্যক্ষ কার্যালয়ের একটি নথি বাংলা ট্রিবিউনৈর হাতে এসেছে। নথি বিশ্লেষণে দেখা গেছে রাকসু নেতাদের আর্থিক হিসাব নিয়ে নানা স্বেচ্ছাচারিতা। জিএস আম্মার মেলাতে পারেননি ১৮ লাখ টাকার হিসাব।

রাকসুর সবচেয়ে বেশি বরাদ্দ গিয়েছে জিএস সালাহউদ্দিন আম্মারের হাত দিয়ে। তিনি সাত ধাপে ২৩ লাখ ৮৮ হাজার টাকা নিয়েছেন। এর মধ্যে তিন ধাপের ১৮ লাখ ৩৯ হাজার টাকা খরচের কোনও ভাউচার জমা দেননি। এই টাকার মধ্যে রয়েছে গত ১৫ জানুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বুথ স্থাপনের জন্য ৩ লাখ ২ হাজার, চলতি বছরের ২৭ জানুয়ারিতে রাকসু সদস্যদের (জানুয়ারি/২৬) বাজেট বাবদ ১৩ লাখ ৭৭ হাজার টাকা, ১৩ এপ্রিল এক লাখ ৬০ হাজার টাকা নেওয়া হয় রাকসু সদস্যদের দাফতরিক খরচের জন্য।

এ বিষয়ে জিএস সালাহউদ্দিন আম্মার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাকসুর ছয় সম্পাদকের মধ্যে পাঁচ জন ভাউচার জমা দিয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের ৮৫ হাজার টাকার ভাউচার বাকি থাকায় পুরো ১৩ লাখ ৭৭ হাজার টাকাকেই পেন্ডিং দেখানো হচ্ছে।’

তিনি বলেন, ‘সিনেট ও হল প্রতিনিধি সম্মেলনের ৩ লাখ এবং আপ্যায়ন বাবদ ৩ লাখ ২০ হাজার টাকার ভাউচার আগেই জমা দেওয়া হয়েছে।’

আম্মারের দাবি, ‘ভর্তি পরীক্ষার বুথের জন্য পাওয়া ৩ লাখ ২ হাজার টাকা রাকসু ফান্ডের নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া। এ অর্থের ভাউচারে প্রায় ৪৫-৪৬ হাজার টাকা ভ্যাটের বিষয়টি নিয়ে প্রশাসন ও রাকসুর মধ্যে সমন্বয় না হওয়ায় সেটি ঝুলে আছে।’

তার দাবি, ‘আমার কাছে আসা সব ভাউচার জমা দেওয়া হয়েছে এবং প্রতিটি অর্থ উত্তোলনে উপাচার্যসহ সংশ্লিষ্ট দফতরের অনুমোদন নিতে হয়েছে। তাই পুরো অর্থকে পেন্ডিং দেখানো বিভ্রান্তিকর।’

রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘যেকোনও কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভাউচার জমা দেওয়া উচিত। রাকসুর কিছু ভাউচার বিল এখনও জমা হয়নি। আমরা তাদেরকে সঠিক নিয়মে জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, নতুন কোনও বরাদ্দ বা বাজেট নেওয়ার আগের গৃহীত অর্থের ভাউচার জমা দিয়ে তা অ্যাডজাস্ট (সমন্বয়) করতে হয়। রাকসু কোষাধ্যক্ষকে আমি বিষয়টি ইতিপূর্বেও নির্দেশ দিয়েছি যেন আগের হিসাবগুলো দ্রুত সমন্বয় করা হয়। দীর্ঘদিনের এক বড় অঙ্কের অর্থ এভাবে অসমন্বিত অবস্থায় রয়েছে।’

তিনি বলেন, ‘আমি বর্তমানে একটি প্রাতিষ্ঠানিক কাজে ঢাকায় অবস্থান করছি। রাজশাহী ফিরে রাকসু কোষাধ্যক্ষের মাধ্যমে বিষয়টি আরও জোরদার মনিটরিং করা হবে, যেন দ্রুত এই হিসাবের সমন্বয় ঘটে। রাকসু কোষাধ্যক্ষের প্রাথমিক দায়িত্ব হলেও, রাকসুর সভাপতি হিসেবে এ বিষয়ে মনিটরিং করার দায়িত্ব আমারও রয়েছে এবং আমি তা পর্যবেক্ষণ করছি।’
 
গত বছরের ১৬ অক্টোবর রাকসুর ভোট হয়েছিল। যেখানে কেন্দ্রীয় সংসদে ২৩ পদের বিপরীতে ২০টিতেই জয় পেয়েছিল শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। জিএস, ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে অন্য প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছিলেন।

/এফআর/
সম্পর্কিত
বাথরুম পরিষ্কার নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ
দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে রাবির শিক্ষককে পাঁচ বছরের অব্যাহতি
অধ্যাপক প্রভাস কুমার চাকরিচ্যুত
সর্বশেষ খবর
আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহারে আর্থিক শাস্তি? যা জানালো ভারতীয় ফুটবল ফেডারেশন
আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহারে আর্থিক শাস্তি? যা জানালো ভারতীয় ফুটবল ফেডারেশন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন বিরোধীদলীয় নেতা
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন বিরোধীদলীয় নেতা
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ‘শীর্ষ মাদককারবারি’ সেলিম গ্রেফতার
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ‘শীর্ষ মাদককারবারি’ সেলিম গ্রেফতার
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা