বাজার থেকে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৬, ০৮:৪২আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪২

বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বর) সাইফুল ইসলাম মণ্ডলকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার আশোকোলা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী এ তথ্য জানান। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সাইফুল ইসলাম বগুড়া সদর উপজেলার উপজেলার আশোকোলা পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে দু’বার সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

পুলিশ ও এলাকাবাসী আরও জানায়, রবিবার রাত পৌনে ১১টার দিকে তিনি বাঘোপাড়া বাজারে চা পান শেষে নাতিকে সঙ্গে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে সেখানে আগে থেকে লুকিয়ে থাকা তিন সন্ত্রাসী তার পথরোধ করে। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। তারা নাতিকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সাইফুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাকে পাশের ধানের জমিতে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে তিন জোড়া জুতা ও দুটি মোবাইল ফোন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, হত্যায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

/আইএএম/
সম্পর্কিত
রংপুরে চার খুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো দুই আসামি 
সোহাগ হত্যা: প্রত্যক্ষদর্শীসহ ২ জনের সাক্ষ্য
আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: আসামিপক্ষে আপিল শুনানি শুরু
সর্বশেষ খবর
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ব্রুনাই
বাংলাদেশ থেকে কর্মী নেবে ব্রুনাই
গ্যাস আমদানির নামে ১৭ বছর লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
গ্যাস আমদানির নামে ১৭ বছর লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
ত্বকের যত্নে চকোলেট ফেস মাস্ক: ঘরেই যত্ন, তবে সতর্কতায়
ত্বকের যত্নে চকোলেট ফেস মাস্ক: ঘরেই যত্ন, তবে সতর্কতায়
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি