বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৬, ১০:২১আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১০:২১

বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের সাবেক মেম্বর ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম মন্ডল (৫০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বোন মাবিয়া বেগম সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সদর থানায় এ মামলা করেছেন। 


এজাহারে তিন জনের নাম উল্লেখ করে সাত জনকে আসামি করা হয়েছে। সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলায় নামীয় আসামিরা হলেন- বগুড়া সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া গ্রামের মৃত কাশেমের ছেলে রাকিব (২৬), একই এলাকার মৃত মুন্টু মোল্লার ছেলে রমজান মোল্লা (৩৫) ও মৃত শহিদুল ইসলামের ছেলে নিঝুম (২২)।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত সাইফুল ইসলাম বগুড়া সদর উপজেলার উপজেলার আশোকোলা পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত সাবেক সদস্য। ওই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও পেশায় খামারি ছিলেন। জুলাই আন্দোলনের মামলায় গ্রেফতারও হয়েছিলেন। সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছিলেন।

রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তিনি স্থানীয় বাঘোপাড়া বাজার থেকে চা পান করে এক নাতিকে সঙ্গে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে লুকিয়ে থাকা তিন সন্ত্রাসী তার পথরোধ করে। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। তারা নাতিকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলামকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে পাশের ধানের জমিতে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিন জোড়া স্যান্ডেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। মঙ্গলবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার
করা সম্ভব হয়নি।

/এফআর/
সম্পর্কিত
এক বস্তা সারে ৫০ টাকা বেশি নিয়ে ৩০ হাজার জরিমানা গুনলেন ব্যবসায়ী
সরকারি গোডাউনের ৩২৭ টন সার অবৈধভাবে বিক্রি করে দিলেন স্টোরকিপার
ইমো হ্যাকিং শিখেছেন ৭ হাজার টাকায়, কথা বলেন নারী কণ্ঠে
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৫ জন
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৫ জন
তিন দিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম
তিন দিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনায় পাকিস্তানের ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনায় পাকিস্তানের ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ