রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। বাস চলাচল নিয়ে দ্বন্দ্বের জেরে গণপরিবহন সেবায় এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টম্বর) সকাল ৬টা থেকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের সব জেলা ছাড়াও ঢাকারসহ বিভিন্ন গন্তব্যে যায়। নাটোরে বন্ধ করে দেওয়া রাজশাহীর বাসগুলোর চলাচল বন্ধ হয়ে গেছে।

শামিম নামে একজন বাস শ্রমিক জানান, নাটোরের বাস শ্রমিকরা বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) রাজশাহী-দর্শনা বাসের যাত্রী নামিয়ে তাদের (নাটোরের) গাড়িতে পাঠিয়ে গাড়ি আটকে রাখে। এ ঘটনার জেরে শুক্রবার বাস চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, আমি শুনেছি, সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। যেসব বাস নাটোরের ওপর দিয়ে যায়। সেগুলো বন্ধ রয়েছে বলে শুনেছি। আমি বাস টার্মিনালে যাচ্ছি।

এ বিষয়ে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাস কোনও ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করলে নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী কোচগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।

/আরকে/
সম্পর্কিত
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাগবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
রবিউল ফিরলেন লাশ হয়ে, শামীম-সাব্বিরের অপেক্ষায় কাঁদছে পরিবার
বনভোজনের আনন্দযাত্রা থামলো সড়কে, ৩০ শিক্ষক-শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
রান্নাঘরের মসলা হোক পরিপাটি, রান্নার সময় কমবে ঝামেলা
রান্নাঘরের মসলা হোক পরিপাটি, রান্নার সময় কমবে ঝামেলা
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা