মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি

নাটোর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৮

নাটোরে একটি জামে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরি করেছে দুই চোর। তালা ভেঙে বের করা টাকা দুটি বস্তায় ভরে নিয়ে যেতে দেখা যায় মসজিদেরই সিসিটিভি ফুটেজে। চুরির কাজ শেষ হয় আট মিনিটের মধ্যে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাগাতিপাড়া উপজেলার গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সে এ চুরির ঘটনা ঘটে। তবে চুরির ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়লেও চোরের মুখ ঢাকা থাকায় তাদের শনাক্ত করা যায়নি। মসজিদ কর্তৃপক্ষের দাবি, এর আগেও মসজিদের দানবাক্স থেকে অন্তত ৮ হাজার টাকা চুরি হয়েছিল। এবার চুরি হওয়া টাকার পরিমাণ প্রায় ১ লাখ টাকার মতো হবো।

মসজিদ কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিন মন্ডল বলেন, ‌‘চোরের ভয়ে মজবুত করে দানবাক্স তৈরি করা হয়েছিল। দানবাক্সের সুরক্ষার জন্য ভেতরে-বাইরে পৃথক দুটি মজবুত তালা ব্যবহার করা হয়। সেই তালা ভেঙেই টাকা চুরি করেছে দুই চোর।’

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত ৩টা ৫৭ মিনিটে দুই চোর দানবাক্সের তালা ভেঙে টাকা বের করে দুটি বস্তায় ভরে। চুরি শেষ হলে টাকার বস্তা দুটি মাথায় নিয়ে ৪টা ৫ মিনিটে মসজিদ থেকে চলে যায়।

মসজিদের ইমাম ও মুয়াজ্জিন জানান, ফজরের নামাজের জন্য মসজিদে এসে তারা দানবাক্সটি ভাঙা অবস্থায় দেখেন। পরে এ নিয়ে মসজিদের আগত মুসল্লিদের মধ্যে শোরগোল শুরু হয়। নামাজ আদায়ের পর ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির বিষয়টি নিয়ে মসজিদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে পুলিশ টাকা উদ্ধার ও চোরদের ধরতে পারেনি এখনও।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, ‘ধর্মীয় উপসানালয়ের টাকা চুরি খুবই দুঃখজনক। সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার ও চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

 

/এএম/ 
সম্পর্কিত
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
নারায়ণগঞ্জে নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
৮ ঘণ্টা ঘুমিয়েও লাভ নেই, যদি এই ভুল করেন!
৮ ঘণ্টা ঘুমিয়েও লাভ নেই, যদি এই ভুল করেন!
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক