রামদা ধার দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ভিডিও ভাইরাল

মো. রাশিদুল ইসলাম, নাটোর
১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩

অনুসারীদের সঙ্গে নিয়ে রামদা শান দিচ্ছেন সাব্বার হক সাবু নামের এক যুবক। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত সাব্বার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। 

তার এই কর্মকাণ্ডের ভিডিওটি এলাকায় চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে। গত সোমবার (৭ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নে।

ছড়িয়ে পড়া ভিডিওতে যা দেখা গেলো 

সোমবার রাত থেকেই দেশীয় অস্ত্র শান দেওয়ার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চার তরুণ একটি ঘরের বিছানায় বসে  বড় বড় রামদা সিরিশ কাগজ দিয়ে ঘষে ধার দিচ্ছেন। পাশেও কয়েকজন চেয়ারে বসে রামদা ধার দিচ্ছেন। বড় একটা ছুড়িও ধার দিচ্ছিলেন এক যুবক। ধার দেওয়ার শব্দও শোনা যাচ্ছিল ওই ভিডিওতে। বিছানার ওপরে কয়েকটি হকিস্টিকও পড়ে থাকতে দেখা যায়। এ সময় একজন ওই ঘরে ঢুকে বলছেন, ‘এখানে ঘোষাঘোষি কিসের?’

দেশীয় অস্ত্র শান দেওয়ার এই ভিডিও স্থানীয় অনেকেই ফেসবুকে শেয়ার করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তবে ভিডিওটি প্রকাশের পর সোমবার রাতেই অভিযুক্ত সাব্বারকে মাদকের একটি মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

ভিডিওতে সাব্বাবের অনুসারী আরও যাদের দেখা গেছে তাদের মধ্যে বড়াইগ্রামের কুমারখালী গ্রামের মাহফুজ আলম, চৌমুহন গ্রামের রাহিম হোসেন, সোহান হোসেন এবং পাবনার চাটমোহর উপজেলার সন্ধবা গ্রামের কিরণ হোসেন আছেন।

স্থানীয়রা বলছেন ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে সাব্বাব হক (সাবু) বড়াইগ্রামের ৩ নম্বর জুনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে দলীয় কোনও পদ-পদবি নেই। কিছুদিন আগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটারদের শুভেচ্ছা জানিয়ে এলাকায় পোস্টারও টাঙিয়েছেন। করেছেন ছোট ছোট সভা।

বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল কাদের মিয়া জানান, অস্ত্র শান দেওয়ার ভিডিওটি তিনিও দেখেছেন। বিষয়টি দুঃখজনক। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাব্বাব বিএনপির দলীয় সমর্থন চান। তবে বিএনপিতে ওই যুবকের কোনও পদ-পদবি নেই।

ভিডিও ঘিরে মন্তব্য 

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাব্বারের অস্ত্র শান দেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকেই নানা ধরনের মন্তব্য লিখেছেন। কেউ উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ আবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী ওই ভিডিওর নিছে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘অস্ত্র কাকে হত্যা করার জন্য তৈরি হচ্ছে।’ 

নাজমুল হাসান নামের একজন লিখেছেন, ‘প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

অভিযুক্ত সাব্বার হক কারাগারে থাকায় রামদা শান দেওয়ার ভিডিওর বিষয়ে তার কোনও বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে। তবে সাব্বারের পিতা ফরহাদ আলী দাবি করেন, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় তার ছেলের ব্যপক জনপ্রিয়তা রয়েছে। জনপ্রিয়তা নষ্ট করতে একটা পক্ষ সাব্বারের ভিডিও ছড়িয়ে মান ক্ষুণ্ণ করছেন।

যারা অস্ত্র শান দিলেন তারা এখন কোথায়

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সাব্বারের অনুসারীদের প্রকাশ্যে ঘুরতে দেখেননি স্থানীয় লোকজন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন অভিযোগ করেন, সাব্বার ও তার অনুসারীরা মাদকের সঙ্গেও যুক্ত। সরকার দলীয় নেতাকর্মী হওয়ায় স্থানীয়রা ভয়ে কিছু বলতে পারেন না। তবে অস্ত্র শান দেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সাব্বারের অনুসারীরা গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন। এজন্য পথে ঘাটে তাদের আর দেখা যাচ্ছে না। কোথায় আছেন অস্ত্র শান দেওয়া ব্যক্তিরা তাও কেউ জানেন না।

প্রশাসন বলছে ছড়িয়ে পড়া ভিডিও প্রশাসনের একাধিক কর্মকর্তার নজরে এসেছে। ভিডিওতে যাদের দেখা গেছে ওই ব্যক্তিদের শনাক্ত করতে কাজও শুরু হয়েছে। বিষয়টি নিয়ে অস্ত্র আইনে মামলা দায়ের প্রস্তুতির কথাও জানানো হয়েছে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দেশীয় অস্ত্র শান দেওয়ার ভিডিওটি তিনি দেখেছেন। ভিডিওতে থাকা সাব্বাবের বিরুদ্ধে মাদকের একটি মামলাও রয়েছে। দ্রুত এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

/এসটি/ 
সম্পর্কিত
২৬১ বস্তা সার মজুত করায় ৮০ হাজার জরিমানা, সেইসঙ্গে কারাদণ্ড
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
বারনই নদীতে মাছ মরে ভেসে ওঠার কারণ খুঁজতে তদন্ত কমিটি
সর্বশেষ খবর
সিপিএল অভিষেকেই মিরাজের বাজিমাত, ১৩ রানে ৩ উইকেট
সিপিএল অভিষেকেই মিরাজের বাজিমাত, ১৩ রানে ৩ উইকেট
বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষেই কর্মক্ষেত্রের প্রস্তুতি নেবেন যেভাবে
বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষেই কর্মক্ষেত্রের প্রস্তুতি নেবেন যেভাবে
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
ইউরোপ-এশিয়ার মাঝে মসজিদের শহর ইস্তাম্বুলকে ভ্রমণতালিকায় কেন রাখবেন
ইউরোপ-এশিয়ার মাঝে মসজিদের শহর ইস্তাম্বুলকে ভ্রমণতালিকায় কেন রাখবেন
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে