সিপিএল অভিষেকেই মিরাজের বাজিমাত, ১৩ রানে ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক 
১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪

প্রভিডেন্সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অভিষেকটা স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। বল হাতে মাত্র ১৩ রান খরচায় শিকার করেছেন তিন উইকেট। তার সঙ্গে ইমরান তাহিরের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে সেন্ট লুসিয়া কিংসকে ১১৯ রানে গুটিয়ে দিয়ে শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

সিপিএলে নিজের প্রথম ম্যাচেই বল হাতে আলো ছড়ান মিরাজ। চার ওভারের স্পেলে মাত্র ১৩ রান দিয়ে তিনি তুলে নেন ৩ উইকেট। নিজের প্রথম ওভারেই জন ক্যাম্পবেলকে ১২ রানে ফিরিয়ে উইকেট শিকারের শুরু করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। 

এরপর চারিথ আসালাঙ্কা ও কেমল স্যাভরিকে সাজঘরে ফেরান মিরাজ। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে একপর্যায়ে ৭২ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে সেন্ট লুসিয়া। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১৯ রানে অলআউট হয় তারা।

সেন্ট লুসিয়ার হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন কামিল পুরান। ওবাস পিনার করেন ৩৫ রান। তবে গায়ানার বোলিং আক্রমণের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি দলটি। মিরাজের তিন উইকেটের পাশাপাশি ইমরান তাহির একাই নেন পাঁচ উইকেট।

জবাবে রান তাড়ায় গ্লেন ফিলিপসের ৩৭ ও শাই হোপের ২১ রানে ভালো শুরু পায় গায়ানা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা।

ব্যাট হাতেও পাঁচ নম্বরে নামেন মিরাজ। তবে ১ রানের বেশি করতে পারেননি তিনি। রস্টন চেজের বলে আউট হন বাংলাদেশের এই অলরাউন্ডার।

শেষদিকে অবশ্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কুইন্টন স্যাম্পসন। মাত্র ১১ বলে অপরাজিত ৩৭ রানের ঝড়ো ইনিংসে পাঁচটি ছক্কা হাঁকান তিনি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান তুলে জয় নিশ্চিত করে গায়ানা।

অভিষেকেই ৩ উইকেট নিয়ে মিরাজ বুঝিয়ে দিলেন, ক্যারিবিয়ান লিগের মঞ্চে নিজেকে মেলে ধরতে প্রস্তুত বাংলাদেশের এই অলরাউন্ডার। 

সূত্র: ক্রিকফেনজি 

/এসটি/ 
সম্পর্কিত
ক্রিকেটে ৬ বলের ওভারই কেন? জানেন এর পেছনের ইতিহাস?
এশিয়া কাপের সেমিতে আজ বাংলাদেশ-ভারত মহারণ
১৭ বছর বয়সে সেঞ্চুরির স্মৃতি স্মরণ করলেন আশরাফুল
সর্বশেষ খবর
জর্ডানে ইরানের হামলা, ডানা হারালো মার্কিন যুদ্ধবিমান
জর্ডানে ইরানের হামলা, ডানা হারালো মার্কিন যুদ্ধবিমান
৪ লাখ ৪০ হাজার কোটির খেলাপি ঋণ ১০ ব্যাংকে, কোথায় গেলো এত টাকা?
৪ লাখ ৪০ হাজার কোটির খেলাপি ঋণ ১০ ব্যাংকে, কোথায় গেলো এত টাকা?
বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষেই কর্মক্ষেত্রের প্রস্তুতি নেবেন যেভাবে
বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষেই কর্মক্ষেত্রের প্রস্তুতি নেবেন যেভাবে
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে