ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নোটিশের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিজেই নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো শোকজ নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে আসীন থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে এই চিঠি দেওয়া হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকা থেকে আক্তারুজ্জমানের একটি নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে পুলিশ। ওই ঘটনার প্রতিবাদে একই দিন রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয় এবং তারা স্থান ত্যাগ করেন।

দলীয় সূত্র ও স্থানীয় নেতাদের ধারণা, পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণেই এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারণ দর্শানোর বিষয়ে জানতে চাইলে আক্তারুজ্জামান আক্তার বলেন, ‘নোটিশের জবাব দিতে আমি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সোমবারের কর্মসূচির কারণেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে ধারণা করছি।’

জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম জানান, ‘এসপি অফিসের ঘটনাটি নিয়ে কেন্দ্রে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। আশা করছি, তিনি সশরীরে গিয়ে ব্যাখ্যা দিলে এই বিষয়ের অবসান ঘটবে।’

/এফআর/
সম্পর্কিত
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
কড়া নিরাপত্তায় আদালতে হাজির এসপি জাহাঙ্গীর, ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ