নির্বাচনি সংঘর্ষ: স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ২৩৭ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৬, ১৯:০১আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৯:০৪

বগুড়া বগুড়ার নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে নির্বাচনি প্রচারণা নিয়ে সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাসদ নেতা তীর্থ সলিল রুদ্রসহ ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোরশেদুল বারীর কর্মী আনিসুর রহমান রবিবার সকালে থানায় এ মামলা করেন।
এদিকে, অপর ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন স্বতন্ত্র প্রার্থী রুদ্রর কর্মী হাবিবুর রহমান। এ নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে জানা গেছে, গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে তেঘর বাজার সেতুর ওপর আওয়ামী লীগ প্রার্থী মোরশেদুল বারীর সমর্থকরা জনসংযোগ করছিলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী জাসদ নেতা রুদ্র’র সমর্থকরা তাদের পথরোধ করে মারধর এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। এর আগে সন্ধ্যায় পন্ডিতপুকুর বাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থীদের কর্মীদের মারধর করে। এসব ঘটনায় উভয়পক্ষই মামলা করেছে। তবে রবিবার বিকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।

নন্দীগ্রাম থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, আওয়ামী লীগ সমর্থিত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে পাল্টাপাল্টি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

বরিশালে মন্ত্রী ও র‌্যাবপ্রধান পরিচয়ে তিন প্রতারক গ্রেফতার

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম