পাবনা শহরে বাহাদুর শপিং মলের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লিমন হোসেন (২৭) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত লিমন পাবনা শহরের পৈলানপুর মহল্লার নাশু হোসেনের ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সুত্র জানান, শহরের মার্কেট সংলগ্ন খান বাহাদুর শপিং মলের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা যুবলীগ কর্মী লিমনকে উপর্যৃপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র কের একই দলের প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধে প্রধান শিক্ষককে হত্যা
জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবীর খান শান্ত জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত লিমন হোসেন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। জেলা যুবলীগ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার দাবি করেছে।
/এইচকে/








