ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: ডা. জাহিদ 

হিলি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০০ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০০

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আদিবাসী, বাঙালি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করবো। আমারা সুখে দুখে একজন আরেকজনের পাশে দাঁড়াবো। এই এলাকায় কোনও অশান্তি, অনাচার, দখলদারি কেউ যেন করতে না পারে সে ব্যাপারে আমরা সবাই সোচ্চার থাকবো।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাদার কার্লো মেনাপেচ ও জুলিও বেরুত্তী ( পীমে) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। 

ডা. জাহিদ হোসেন বলেন, কোনও ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই প্রশাসনকে জানাবেন, আমাদের জানাবেন। আপনাদের স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দকে জানাবেন। আমরা যত দ্রুত সম্ভব যেকোনও সমস্যার সমাধানে আপনাদের পাশে থাকবো। বর্তমান সরকার চায়, পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েরা যাতে  শারীরিক ও মানসিকভাবে শক্ত হয়ে গড়ে উঠে, যেন আগামী দিনে তারা এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা অর্জন করে। আমরা চাই তারা মানুষ হিসেবে আমাদের চেয়েও ভালো মানুষ হবে, শিক্ষা দীক্ষায় আরও ভালো করবে, শারীরিক ও মানসিকভাবে আরও উন্নত হবে। 
 
তিনি বলেন, মনে রাখতে হবে আমাদের আগামী প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা যাতে কোনও অবস্থাতেই কোনও বদ অভ্যাসের দাস না হয়। মাদকাসক্তি থেকে আমরা নিজেরা দূরে থাকবো, অন্যদেরও দূরে রাখতে সহযোগিতা করবো। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করবো, যাতে মাদকাসক্ত অথবা মাদক আমাদের কোনও অবস্থাতেই ক্ষতি না করে। যারা মাদক গ্রহণ করে নেশাগ্রস্ত হয় আস্তে আস্তে তাদের লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, অল্প বয়সেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারা বুঝতেও পারে না যে তারা কতটা কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছে।’ 

খেলা উদযাপন কমিটির সভাপতি আলবেরিকুশ খালকোর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, খিদিরপুর উপধর্ম পল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার নিকোলাস বেসরাসহ অনেকে।

/আইএএম/
সম্পর্কিত
জুলাই সনদ বাস্তবায়ন: আবারও আলোচনায় ‘নোট অব ডিসেন্ট’
সরকার ও বিরোধী দলে ঐক্য না থাকলে কারও রক্ষা হবে না: রিজভী
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
সর্বশেষ খবর
অসুস্থতা থেকে রক্ষা পেতে ঔষধি গাছ ব্যবহার করে হাতি
অসুস্থতা থেকে রক্ষা পেতে ঔষধি গাছ ব্যবহার করে হাতি
হোয়াইট হাউসে শি জিনপিং-ট্রাম্পের নৈশভোজের মেনুতে যা ছিল
হোয়াইট হাউসে শি জিনপিং-ট্রাম্পের নৈশভোজের মেনুতে যা ছিল
প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসন করেছে সরকার: নাহিদ ইসলাম
প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসন করেছে সরকার: নাহিদ ইসলাম
শাখা-এটিএম ছাড়াই ব্যাংকিং, বদলাবে কী গ্রাহকের জীবনে
শাখা-এটিএম ছাড়াই ব্যাংকিং, বদলাবে কী গ্রাহকের জীবনে
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম