নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৬ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা এলাকায় করতোয়া নদীতে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ নৌকা বাইচ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের এমপি মাওলানা রফিকুল ইসলাম খান। এতে সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা পানসি নৌকা অংশ নিয়েছে।

নৌকা বাইচ দেখতে উল্লাপাড়া ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ সোনতলা ব্রিজ এলাকায় জড়ো হয়েছেন। নদীর দুই পাড়ে হাজারো দর্শনার্থীর সমাগম হয়েছে। নৌকা বাইচকে ঘিরে সোনতলা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এ নৌকা বাইচে মোট ২০টি পানসি নৌকা অংশ নেবে। প্রতিদিন বিভিন্ন পর্বে নৌকাগুলো করতোয়া নদীর নির্ধারিত অংশে প্রতিযোগিতায় অংশ নেবে।

শুক্রবার বিকালে বাইচ শুরুর পর নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। অনেকে নৌকায় করে নদীতে অবস্থান নিয়ে বাইচ উপভোগ করেন। নৌকার মাঝিদের বৈঠার ছন্দ, দর্শনার্থীদের উচ্ছ্বাস এবং নদীর দুই পাড়ের মানুষের সমাগমে পুরো এলাকা উৎসবের আমেজে পরিণত হয়।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, সুস্থ সাংস্কৃতিক ধারা প্রতিষ্ঠার জন্য আমরা নৌকা বাইচের আয়োজন করেছি। নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রতিবছরই এ ধরনের নৌকা বাইচ আয়োজন অব্যাহত থাকবে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা নৌকা বাইচের ঐতিহ্য ধরে রাখা এবং স্থানীয় মানুষের মধ্যে এ সংস্কৃতির চর্চা বাড়াতেই এ আয়োজন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
গত সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ সরকার: জামায়াত আমির
সর্বশেষ খবর
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
কূটনৈতিক মঞ্চে ক্ষমতা কি হারাচ্ছেন ট্রাম্প?
কূটনৈতিক মঞ্চে ক্ষমতা কি হারাচ্ছেন ট্রাম্প?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল, পাসের হার ৪৪ শতাংশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল, পাসের হার ৪৪ শতাংশ
রাতের আঁধারে মিরপুরে রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দিলো কারা
রাতের আঁধারে মিরপুরে রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দিলো কারা
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ