ভেরিফিকেশনে বাদ পড়া বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ পেলেন খুশির খবর

রাজশাহী প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:১১ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:১১

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের তালিকায় পিরোজপুরের মঠবাড়িয়ার বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ হাসানের নাম প্রকাশিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় নিজের নাম দেখতে পান তিনি।

মঠবাড়িয়া উপজেলায় সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ৮৩ জনের মধ্যে জাহিদের (২৮) মেধাক্রম ছিল ৫৪তম। বিশেষ চাহিদাসম্পন্ন কোটাতেও আবেদন করেছিলেন তিনি। চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন জাহিদ ও তার পরিবারের সদস্যরা। তার অভিযোগ ছিল, পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভেরিফিকেশনে তাকে বাদ দেওয়া হয়েছিল।

নিয়োগপত্রের তথ্য জানতে সোমবার সকালে জাহিদ পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্দেশে রওনা হন। পথে অনলাইনে ওয়েবসাইটে ঢুকে নিয়োগের তালিকায় নিজের নাম দেখেন।

জাহিদ বলেন, ‘কী ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার চেয়ে বাবা-মা, বড় বোন বেশি খুশি হয়েছে। আমি পড়াশোনা শেষে ঢাকায় ছিলাম। এই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ঢাকা থেকে বাড়িতে চলে আসি। আমার আব্বু-আম্মুর ইচ্ছা ছিল যেন বাড়িতে থেকেই কোনও সরকারি চাকরি করি। এখন আমি পরিবারের সঙ্গেই থাকতে পারব। খুবই ভালো লাগছে।’

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ২৪৪ জন প্রার্থীর মধ্যে দুই ধাপে মোট ২৪২ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেটা ভালো মনে করেছেন, সেভাবে কাজ করেছেন।’

/এএম/ 
সম্পর্কিত
রিট নিষ্পত্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন: সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে নির্দেশ আপিল বিভাগের
৮৭৯ পদে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড
৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ
সর্বশেষ খবর
ঝালকাঠি জেলা যুবলীগ নেতা শাহিন মিরপুরে গ্রেফতার
ঝালকাঠি জেলা যুবলীগ নেতা শাহিন মিরপুরে গ্রেফতার
মাতিয়া বানু শুকু আর নেই
মাতিয়া বানু শুকু আর নেই
সংকীর্ণ সিঁড়ির কারণে চকবাজারে আগুন নেভাতে বেগ পেতে হয়: ফায়ার সার্ভিস
সংকীর্ণ সিঁড়ির কারণে চকবাজারে আগুন নেভাতে বেগ পেতে হয়: ফায়ার সার্ভিস
রিট নিষ্পত্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন: সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে নির্দেশ আপিল বিভাগের
রিট নিষ্পত্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন: সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে নির্দেশ আপিল বিভাগের
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড